বাতিল হতে পারে পুরোনো ১০ এবং ১০০ টাকার নোট, পরিকল্পনা আরবিআই এর
Connect with us

দেশ

বাতিল হতে পারে পুরোনো ১০ এবং ১০০ টাকার নোট, পরিকল্পনা আরবিআই এর

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২৩ জানুয়ারী : এবারে বাতিল হতে পারে পুরোনো ১০, ১০০ টাকার নোট। এমনটাই জানিয়েছেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার বি. মহেশ। ২০২১ এর মার্চ ও এপ্রিল মাসের মধ্যেই পুরোনো ১০ এবং ১০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

বি.মহেশ জেলা স্তরের সিকিউরিটি কমিটি এবং মুদ্রা পরিচালনা কমিটির সঙ্গে বৈঠক করার সময় এই পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, ১০ টাকার কয়েন কিছুদিন আগেই চালু হয়েছে। তাও বহু খুচরো ব্যবসায়ী ওই কয়েন নিতে চান না। ওই মুদ্রা আসল নাকি নকল, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে বাজারে। ১০ টাকার কয়েন বাজারে প্রায় বন্ধ হয়ে গিয়েছে। যার জন্য ব্যাঙ্ক এবং আরবিআই–কে অনেক সমস্যায় পড়তে হয়। যদিও নোট বাতিলের চূড়ান্ত কোনো সিদ্ধান্তের কথা এখনও জানানো হয়নি। এর আগে ২০১৬ সালের নভেম্বর মাসে নোটবন্দি হয়েছিল। সেই সময় ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করে বাজারে নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট এসেছিল। পাশাপাশি ২০১৯ সালে আরবিআই নতুন ল্যাভেন্ডার রঙের ১০০ টাকার নোট এবং চকোলেট রঙের ১০ টাকার নোট বের করেছিল।

Continue Reading
Advertisement