ATM থেকে মিলবে ১০, ২০, ৫০ টাকার নোট, খুচরো সমস্যায় বড় সিদ্ধান্ত RBI-এর
Connect with us

ভাইরাল খবর

ATM থেকে মিলবে ১০, ২০, ৫০ টাকার নোট, খুচরো সমস্যায় বড় সিদ্ধান্ত RBI-এর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দোকান, বাস, অটো কিংবা রোজকার কেনাকাটায় খুচরো (change) টাকা না থাকার সমস্যা এখন নিত্যদিনের ছবি। এটিএম (ATM) থেকে বারবার ৫০০ টাকার নোট মিললেও ১০০ বা ২০০ টাকার নোট পাওয়া কার্যত দুর্লভ। ইউপিআই (UPI) ব্যবহারের রমরমার মধ্যেও নগদের প্রয়োজন ফুরোয়নি। আর সেই সমস্যার সমাধানেই বড় সিদ্ধান্তের পথে রিজার্ভ ব্যাঙ্ক (RBI)।

খুচরো সমস্যার স্থায়ী সমাধানে ‘হাইব্রিড এটিএম’ (Hybrid ATM) চালুর কথা ভাবা হচ্ছে। এই এটিএম থেকে মিলবে ১০, ২০ ও ৫০ টাকার নোট। শুধু তাই নয়, বড় নোট জমা দিয়ে সেখান থেকেই খুচরো পাওয়ার ব্যবস্থাও রাখা হবে। অর্থাৎ একই মেশিনে টাকা জমা (deposit) ও তোলা (withdrawal)—দু’টিই সম্ভব হবে।

আরবিআই সূত্র উদ্ধৃত করে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মুম্বইয়ে (Mumbai) ইতিমধ্যেই এই হাইব্রিড এটিএম-এর পাইলট প্রোজেক্ট (pilot project) শুরু হয়েছে। পরীক্ষামূলকভাবে সফল হলে দেশের বিভিন্ন প্রান্তে চালু হবে এই পরিষেবা। প্রথমে জনবহুল এলাকা, বাসস্ট্যান্ড ও রেলস্টেশনের আশপাশে বসানো হবে এই এটিএম।

আরবিআই সূত্র জানাচ্ছে, বর্তমানে দেশে নগদের বড় অংশই ৫০০ টাকার নোট। আগামী দিনে ছোট নোটের ছাপাও (printing) বাড়তে পারে।

Advertisement
ads
Continue Reading
Advertisement