হরমুজ প্রণালী অবরুদ্ধ হলেও নেই দুশ্চিন্তা! তেল-গ্যাসের দাম না বাড়ার আশ্বাস মোদি সরকারের
Connect with us

দেশের খবর

হরমুজ প্রণালী অবরুদ্ধ হলেও নেই দুশ্চিন্তা! তেল-গ্যাসের দাম না বাড়ার আশ্বাস মোদি সরকারের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পশ্চিম এশিয়ায় ইরানকে (Iran) কেন্দ্র করে ঘনীভূত হওয়া যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তেলের দাম হু হু করে বাড়ছে। আন্তর্জাতিক বাজারে গত ৬ দিনে জ্বালানির দাম প্রায় ১৫ শতাংশ বৃদ্ধি পেলেও ভারতীয় আমজনতার জন্য স্বস্তির বার্তা দিচ্ছে মোদি সরকার। কেন্দ্রের স্পষ্ট লক্ষ্য—যুদ্ধ চলাকালীন কোনো অবস্থাতেই দেশের বাজারে তেল ও গ্যাসের দাম (Oil and Gas prices) বাড়তে দেওয়া হবে না।

ভারত তার প্রয়োজনীয় তেলের প্রায় ৮৫ শতাংশই বিদেশ থেকে আমদানি (Import) করে, যার অর্ধেক আসে বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হরমুজ প্রণালী (Strait of Hormuz) দিয়ে। এই পথ কার্যত অবরুদ্ধ হওয়ায় সরবরাহে টান পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। তবে মোদি সরকারের কূটনৈতিক (Diplomatic) তৎপরতায় সেই বাধা অনেকটাই কেটেছে। কেন্দ্রীয় সূত্রে খবর, খুব দ্রুত প্রায় ৯৫ লক্ষ ব্যারেল রুশ তেল ভারতের বন্দরে পৌঁছাতে চলেছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, রাশিয়ার কাছ থেকে তেল কেনার ক্ষেত্রে আমেরিকা (USA) ভারতকে ৩০ দিনের জন্য বিশেষ ছাড়পত্র (Exemption) দিয়েছে। ফলে আগামী এক মাস ভারত কোনো বাধা ছাড়াই মস্কোর থেকে জ্বালানি সংগ্রহ করতে পারবে। দিল্লি মনে করছে, এই মেগা ডিলের ফলেই দেশে জ্বালানির যোগান স্বাভাবিক (Normal supply) রাখা সম্ভব হবে।

Advertisement
ads

কূটনৈতিক মহলের মতে, সরকারের এই আগাম প্রস্তুতি ও আন্তর্জাতিক সমন্বয় সাধারণ মানুষের উদ্বেগ কমাতে সহায়ক হবে। পেট্রোল ও ডিজেলের পাশাপাশি গৃহস্থালির রান্নার গ্যাসের (LPG) দামও যাতে না বাড়ে, সেই বিষয়ে নজর রাখছে নয়াদিল্লি। যদিও সম্প্রতি বাণিজ্যিক গ্যাসের দাম সামান্য বেড়েছে, তবে সাধারণ মানুষের ওপর যুদ্ধের বোঝা চাপাতে নারাজ কেন্দ্র। আপাতত ৯৫ লক্ষ ব্যারেল তেল আসার খবরে কালোবাজারির (Black marketing) আশঙ্কাও অনেকটাই স্তিমিত হবে বলে মনে করা হচ্ছে।

Continue Reading
Advertisement