খুন
সুপারির বিনিময়ে খুন, ভাঙড়ে তৃণমূল নেতার হত্যায় ধৃতের জবানবন্দি ঘিরে তোলপাড়
ডিজিটাল ডেস্ক: ভাঙড়ে তৃণমূল অঞ্চল সভাপতি রাজ্জাক খাঁ (Razzak Khan) খুনের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। তদন্তে উঠে এল সুপারি কিলার (contract killer) ভাড়া করে এই রাজনৈতিক খুন করা হয়েছিল বলে দাবি করছে পুলিশ। ঘটনাটি ঘটার পর থেকেই একাধিক তদন্তকারী সংস্থা নামে তদন্তে। এবার গ্রেপ্তার করা হয়েছে এই কাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত কুখ্যাত দুষ্কৃতী জাকিরুদ্দিন গাজী ওরফে জাকির মোল্লা (Jakiruddin Gazi alias Jakir Molla)-কে।
