রাজনীতি
সিপিএম নেতাকে প্রকাশ্যে চড়! বংশীহারী কাণ্ডে হাইকোর্টে গড়াল মামলা
ডিজিটাল ডেস্ক: ধর্মঘট ঘিরে উত্তপ্ত পরিস্থিতির মাঝেই পুলিশের বিরুদ্ধে চড় মারার অভিযোগ। দক্ষিণ দিনাজপুরের বংশীহারীতে এক সিপিএম নেতাকে প্রকাশ্যে অপমানের ঘটনায় এবার আইনি লড়াইয়ের পথে হাঁটলেন ওই নেতা মাজেদার রহমান (Majedar Rahman)। কলকাতা হাই কোর্টে দায়ের করা মামলায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ (Justice Tirthankar Ghosh) অনুমতি দিয়েছেন বলে জানা গেছে।
ঘটনার সূত্রপাত ৯ জুলাই, যখন দেশজুড়ে ডাকা হয় ধর্মঘট। তারই সমর্থনে বংশীহারী থানা এলাকার একটি গুরুত্বপূর্ণ রাস্তায় পিকেটিং করছিলেন সিপিএমের কর্মী-সমর্থকরা। অভিযোগ, ওই সময় পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সিপিএমের বংশীহারী এরিয়া কমিটির সদস্য মাজেদার রহমান। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বংশীহারী থানার আইসি অসীম গোপ (Asim Gop)।
আরও পড়ুনঃসুপারির বিনিময়ে খুন, ভাঙড়ে তৃণমূল নেতার হত্যায় ধৃতের জবানবন্দি ঘিরে তোলপাড়
সাক্ষীদের দাবি, আইসি প্রথমে বলেন, “পিকেটিং চলতে পারে, কিন্তু গাড়ি আটকানো যাবে না।” উত্তরে সিপিএম নেতা বলেন, “We will protest the whole day.” এরপরেই দু’পক্ষের মধ্যে তর্কাতর্কি বাড়তে থাকে। অভিযোগ, সেই সময়েই আইসি নিজেই উত্তেজিত হয়ে বাঁ হাতে এক সপাটে চড় কষান মাজেদার রহমানকে।
এই ঘটনার তীব্র নিন্দা করেছেন বাম নেতৃত্ব। বংশীহারী এরিয়া কমিটির সম্পাদক বাবলু চন্দ্র দে (Bablu Chandra De) জানান, “পুলিশ এখন শাসকদলের হয়ে কাজ করছে। এটা গণতন্ত্রের পরিপন্থী এবং সম্পূর্ণ নিন্দনীয়।” যদিও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।
উল্টে, চড় খাওয়ার পরপরই মাজেদার রহমানকেই গ্রেপ্তার করা হয় বলে অভিযোগ সিপিএমের। বর্তমানে আদালতের দ্বারস্থ হয়ে সুবিচার চেয়েছেন মাজেদার। আদালতের তরফে মামলার শুনানির প্রক্রিয়া শুরু হয়েছে। তদন্ত হলে “Truth will come out,” বলছে বাম নেতৃত্ব।
