বিশ্বের খবর
কুকুরের মাংস দিয়ে তৈরী মোমো! মোমো কারখানার ফ্রিজে কুকুরের কাটা মাথা
নিউজ ডেস্ক: এবারে এক মোমো কারখানার ফ্রিজে মিললো কুকুরের কাটা মাথা। ঘটনায় ব্যাপক শোরগোল এলাকাজুড়ে। তবে প্রশ্ন উঠেছে, এতদিন কি তবে কুকুরের মাংস দিয়েই তৈরী হতো মোমো? সেই মোমো বানিয়ে খাওয়ানো হত সবাইকে? নেপথ্যে কি কারণ রয়েছে?
পাঞ্জাবের মোহালিতে একটি মোমো কারখানায় অভিযান চালিয়ে ফ্রিজ থেকে উদ্ধার হল কুকুরের কাটা মুন্ড। স্বাভাবিকভাবেই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে । স্থানীয়রা অভিযোগ জানিয়েছিলেন বিষয়টি নিয়ে।
এরপর পৌর কর্পোরেশনের মেডিকেল টিম ওই কারখানায় অভিযান চালিয়ে ঘটনাটি প্রকাশ্যে আনে। জেলা স্বাস্থ্য কর্মকর্তার নেতৃত্বে রবিবার এবং সোমবার মাতাউরে অভিযান চালানো হয়। তবে সন্দেহ করা হচ্ছে, ওই মোমো তৈরির কারখানায় অবৈধভাবে কুকুরের মাংস ব্যবহার করা হতে পারে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
আরও পড়ুন- ডিজে কমানোর অনুরোধ, বিধবাকে নগ্ন করে বেধড়ক মারধরের অভিযোগ
ওই মোমো কারখানায় অভিযানের সময় কারখানার ভিতর থেকে হিমায়িত কুকুরে পচা মাংস এবং একটি পেষণকারী মেশিন উদ্ধার করা হয়েছে। এছাড়াও কারখানা থেকে নোংরা,পচা শাক-সবজি এবং অস্বাস্থ্যকর ফাস্ট ফুড পাওয়া গিয়েছে।
বিষয়টি নিয়ে সহকারী খাদ্য নিরাপত্তা কমিশনার ডঃ অমৃত ওয়ারিং বলেছেন, ওই মোমো কারখানায় অভিযানের সময় ফ্রিজ থেকে কুকুরের মাথার মতো দেখতে একটি পচা মাংস উদ্ধার করা হয়। মাংসটি পরীক্ষা করার জন্য পশুচিকিৎসা বিভাগে পাঠানো হয়েছে। এছাড়াও, ওই কারখানায় উৎপাদিত মোমো, স্প্রিং রোল এবং চাটনির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
