বারাণসী থেকে মোদীর বার্তা: "তাদের নীতি পরিবার কা সাথ, পরিবার কা বিকাশ"
Connect with us

দেশের খবর

বারাণসী থেকে মোদীর বার্তা: “তাদের নীতি পরিবার কা সাথ, পরিবার কা বিকাশ”

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ উত্তরপ্রদেশের বারাণসীতে দাঁড়িয়ে বিরোধীদের তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতে এসে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলগুলোর ‘পরিবারতন্ত্র’-এর রাজনীতি নিয়ে কড়া বার্তা দিলেন তিনি।

শুক্রবার বারাণসীতে প্রধানমন্ত্রী উদ্বোধন করেন ও শিলান্যাস করেন মোট ৩,৮৮৪.১৮ কোটি টাকার প্রকল্প। এছাড়া আয়ুষ্মান কার্ড এবং বিভিন্ন প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের চেকও বিতরণ করা হয়। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন সরকারের আট বছর পূর্তি উপলক্ষে এই সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মোদী বলেন, “দেশ সেবার জন্য আমাদের মন্ত্র একটাই— সবকা সাথ, সবকা বিকাশ। এই নীতিতেই আমরা প্রতিটি নাগরিকের উন্নতির জন্য কাজ করছি।”

আরও পড়ুনঃ জলঙ্গির বিডিও অফিস ভাঙচুর! মুর্শিদাবাদের অশান্তি নিয়ে সরব শুভেন্দু

এরপর বিরোধীদের নাম না করেই কটাক্ষ করে মোদীর মন্তব্য, “কিছু রাজনৈতিক দল জনসেবার চেয়ে ক্ষমতা দখলেই বেশি মনোযোগী। তাদের জীবনের আদর্শ একটাই— পরিবার কা সাথ, পরিবার কা বিকাশ। তারা সারাদিন শুধু ক্ষমতায় আসার ফন্দি করে বেরায়, দেশের উন্নয়নের জন্য কোনও ভাবনাই নেই।” প্রধানমন্ত্রী এদিন পূর্বাঞ্চলীয় ভারতের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন নিয়েও বিস্তারিত বক্তব্য রাখেন। বলেন, “আগে এই এলাকায় মানুষ প্রাথমিক স্বাস্থ্য পরিষেবাটুকুও পেত না। এখন পরিস্থিতি বদলেছে। আজকের কাশী চিকিৎসা পরিষেবার নিরিখে যেকোনও বড় শহরকে টেক্কা দিতে পারে।”

Advertisement
ads ads

উন্নয়নের প্রসঙ্গ টেনে মোদী আরও জানান, “গত দশকে বারাণসী এবং আশেপাশের অঞ্চলের পরিকাঠামো উন্নয়নে প্রায় ৪৫,০০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। এই অর্থ কেবল কংক্রিটে ব্যবহৃত হয়নি, এটি মানুষের আস্থায় রূপান্তরিত হয়েছে। এই উন্নয়ন কাশী এবং আশেপাশের জেলার বাসিন্দাদের জন্য এক নতুন দিগন্ত খুলে দিয়েছে।” বক্তব্যের এক পর্যায়ে প্রধানমন্ত্রী জানান, ভারতের খেলাধুলার ভবিষ্যত নিয়েও তাঁর সরকার পরিকল্পনা করছে। বলেন, “আমাদের লক্ষ্য ২০৩৬ সালে অলিম্পিক গেমস ভারতে আয়োজন করা।” সর্বোপরি, মোদীর বারাণসী সফরকে কেন্দ্র করে যে রাজনৈতিক বার্তা উঠে এল, তা স্পষ্ট— লোকসভা নির্বাচনের মুখে উন্নয়নকে পুঁজি করে বিরোধীদের পরিবারতন্ত্রের বিরুদ্ধে সোজাসুজি লড়াইয়ের কৌশল নিচ্ছে বিজেপি।

Continue Reading
Advertisement ads