মোদিকে ‘অর্ডার অফ দ্য স্টার’ সম্মান, ভারত-ঘানা বন্ধুত্বে নতুন অধ্যায়
Connect with us

দেশের খবর

মোদিকে ‘অর্ডার অফ দ্য স্টার’ সম্মান, ভারত-ঘানা বন্ধুত্বে নতুন অধ্যায়

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আন্তর্জাতিক মঞ্চে আরও এক স্বীকৃতি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ঝুলিতে। এবার আফ্রিকার ঘানা (Ghana) সরকারের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হলেন তিনি। বৃহস্পতিবার ঘানার প্রেসিডেন্ট জন দ্রামানি মহামা (John Dramani Mahama) প্রধানমন্ত্রী মোদিকে সম্মানিত করেন ‘অফিসার অব দ্য অর্ডার অব দ্য স্টার অফ ঘানা’ উপাধিতে।

এই সম্মাননা গ্রহণ করে প্রধানমন্ত্রী বলেন, “এই পুরস্কার আমার একার নয়। আমি এটি ভারতের ১৪০ কোটি মানুষের তরফে গ্রহণ করছি। ঘানার সঙ্গে আমাদের বন্ধুত্ব আরও গভীর হবে, আর আমার দায়িত্বও অনেক বেড়ে গেল।” পরে এক্স হ্যান্ডেলে মোদি লেখেন, “এই সম্মান ভারতের যুবসমাজ, সংস্কৃতির গর্ব, এবং ভারত-ঘানার চিরস্থায়ী বন্ধুত্বকে উৎসর্গ করছি।”

প্রধানমন্ত্রী হিসাবে প্রথমবার ঘানার মাটি ছুঁলেন মোদি। বুধবার বিকেলে আক্রার কোটোকা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছতেই তাঁকে স্বাগত জানাতে ছুটে আসেন প্রেসিডেন্ট মহামা। গার্ড অফ অনার সহ স্থানীয় সংস্কৃতি মেনে অভ্যর্থনা জানানো হয় তাঁকে। সেদিন সন্ধ্যায় ঘানার শিশুরা তাঁকে ঘিরে গাইতে শুরু করে ‘হরে রাম হরে কৃষ্ণ’ স্তোত্র— সেই দৃশ্য ইতিমধ্যেই ভাইরাল নেট দুনিয়ায়।

মোদির এই সম্মাননা ঘিরে নতুন মাত্রা যোগ হয়েছে ভারত-ঘানার দ্বিপাক্ষিক সম্পর্কে। ঘানার সঙ্গে বৈঠকে অর্থনৈতিক বিনিয়োগ, প্রতিরক্ষা সহযোগিতা, ও প্রযুক্তি বিনিময় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এই সফর থেকেই শুরু হয়েছে প্রধানমন্ত্রীর একগুচ্ছ বিদেশ সফরের সূচি। ঘানার পর মোদি যাবেন ত্রিনিদাদ ও টোব্যাগো (Trinidad and Tobago), তারপর আর্জেন্টিনা (Argentina), যেখানে রাষ্ট্রপতি জাভিয়ার মিলি (Javier Milei)-র সঙ্গে বৈঠকে মূল এজেন্ডা থাকবে লিথিয়াম, কৃষি, এলএনজি ও পারমাণবিক সহযোগিতা। সবশেষে ব্রাজিলে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে যোগ দিয়ে মোদি যাবেন নামিবিয়া (Namibia) সফরে।

Advertisement
ads
Continue Reading
Advertisement