বাংলাদেশ
বাংলাদেশে আবার সংখ্যালঘু নির্যাতন! BNP নেতার হত্যার জেরে ছড়াল সাম্প্রদায়িক আগুন
ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশের যশোর (Jessore) জেলার অভয়নগরে (Abhaynagar) ফের হামলার মুখে পড়ল সংখ্যালঘু মতুয়া সম্প্রদায় (Motua community)। অভিযোগ, স্থানীয় বিএনপি (BNP) নেতার হত্যার জেরে ক্ষুব্ধ দলের কর্মী-সমর্থকদের একটি অংশ ওই হিন্দুপ্রধান গ্রামে চড়াও হয়। পুড়িয়ে দেওয়া হয় অন্তত কুড়িটিরও বেশি বাড়িঘর। চলতে থাকে লুটপাট, মারধর, অগ্নিসংযোগ। ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন, নারীরা নিগৃহীত হয়েছেন বলেও জানা গিয়েছে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফএম বাহাউদ্দিন নাছিম (AFM Bahauddin Nachhim) এই হামলার তীব্র নিন্দা করে বলেন, “এটি নিছক প্রতিশোধ নয়, একটি পরিকল্পিত সাম্প্রদায়িক উস্কানি।” তাঁর অভিযোগ, “উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী এবং ফ্যাসিস্ট ইউনূস গংদের আঁতাতেই দেশজুড়ে ছড়ানো হচ্ছে সাম্প্রদায়িকতার বিষ।”
আরও পড়ুনঃইদের পরেই শুরু শেখ হাসিনার বিচার, চার্জশিটে উঠে এল ‘গণভবনে কবর দেওয়ার’ প্রস্তাব
গত বৃহস্পতিবার নওয়াপাড়া এলাকায় বিএনপি-ঘনিষ্ঠ কৃষক দলের সভাপতি তারিকুল ইসলাম সরদার খুন হন। এরপরই ওই রাতেই অভয়নগরের ডহরমসিয়াহাটি গ্রামের মতুয়া সম্প্রদায়ের বাৎসরিক যজ্ঞ চলাকালীন আচমকা আক্রমণ নেমে আসে। পাঁচ-ছয়শো মানুষ যেখানে উপস্থিত ছিলেন, সেখানে প্রায় চার ঘণ্টা ধরে চলতে থাকে আগুন, ভাঙচুর।
ঘটনার তদন্তে প্রশাসন নীরব। অভিযোগ, এখনও পর্যন্ত কোনও মামলা পর্যন্ত রুজু হয়নি। বেশিরভাগ ক্ষতিগ্রস্ত পরিবার এলাকা ছেড়ে পালিয়েছে, বাকিরা রয়েছেন চরম আতঙ্কে।
বাহাউদ্দিন নাছিম বলেন, “এই সরকারের (fascist Yunus government) মদতে জঙ্গিবাদ মাথাচাড়া দিচ্ছে। রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা নেই। শেখ হাসিনার (Sheikh Hasina) নেতৃত্বেই একমাত্র অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”
তিনি আরও জানান, “এই হামলা থেকে বোঝা যায়, তারা দেশকে আবার ধর্মীয় বিভাজনের দিকে ঠেলে দিতে চায়। কিন্তু আমরা সমস্ত বিভাজনের বিরুদ্ধে দাঁড়িয়ে শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার লড়াই চালিয়ে যাব।”
