মন্ত্রীর হাতে ঝাঁটা! কোচবিহার মন্দিরে পুজোর পরে সাফাই অভিযান পঞ্চায়েত মন্ত্রীর
Connect with us

Uncategorized

মন্ত্রীর হাতে ঝাঁটা! কোচবিহার মন্দিরে পুজোর পরে সাফাই অভিযান পঞ্চায়েত মন্ত্রীর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ঝটিকা সফরে কোচবিহারে এসে মদনমোহন মন্দিরে পূজো দিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ কুমার মজুমদার। শুধু পূজো দিয়েই থেমে থাকেননি, মন্দির চত্বরে সাফাই অভিযানে ঝাঁটা হাতে অংশ নিয়েও নজর কাড়লেন মন্ত্রী।

শুক্রবার কোচবিহারের রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হল পঞ্চায়েত দফতরের একটি গুরুত্বপূর্ণ রিভিউ মিটিং। উপস্থিত ছিলেন পঞ্চায়েত দফতরের প্রতিমন্ত্রী শিউলি সাহা, কৃষি প্রতিমন্ত্রী বেচারাম মান্না সহ একাধিক আধিকারিক। মিটিংয়ের আগেই সকালে মদনমোহন মন্দিরে পূজো দিতে যান মন্ত্রী মজুমদার। এরপর মন্দির প্রাঙ্গণে একটি স্বচ্ছতা অভিযানে অংশ নেন তিনি। হাতে ঝাঁটা নিয়ে স্বয়ং মন্দিরের চত্বর পরিষ্কার করেন, যা ঘিরে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

আরও পড়ুনঃ মোথাবাড়িতে শুভেন্দু! বললেন শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব বিরোধী দলনেতার

সাংবাদিকদের মুখোমুখি হয়ে পঞ্চায়েত মন্ত্রী জানান, “গ্রামোন্নয়ন দপ্তরের অধীনস্থ বিভিন্ন প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতেই কোচবিহারে এসেছি। আমি যখনই কোচবিহারে আসি, মদনমোহন মন্দিরে পুজো দিই। এবারও তাই করলাম।”

Advertisement
ads ads

উল্লেখ্য, এদিন ছিল হনুমান জয়ন্তীও। সেই প্রসঙ্গে রাজ্যের কৃষি প্রতিমন্ত্রী বেচারাম মান্নাও একটি কড়া রাজনৈতিক বার্তা দেন। তিনি বলেন, “ আজকে হনুমান জয়ন্তী সেজন্যে শ্রীরামচন্দ্রের হনুমান চারিদিকে ছড়িয়ে পড়ুক যেন রাজনীতির কারবারই হনুমানরা ধ্বংস হয় ।”

 বৈঠকে রাজ্যের বিভিন্ন গ্রামীণ উন্নয়ন প্রকল্প, পঞ্চায়েত স্তরের কর্মদক্ষতা, ও জনসেবামূলক কাজের অগ্রগতি নিয়েও বিস্তারিত পর্যালোচনা হয়।
মন্ত্রীর সফরে একদিকে যেমন প্রশাসনিক তৎপরতা ছিল চোখে পড়ার মতো, তেমনই তাঁর মন্দিরে পূজো ও সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ড সাধারণের মনে জায়গা করে নিয়েছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের।

Continue Reading
Advertisement ads