রায়গঞ্জে লোকাল ট্রেন চালুর দাবিতে আন্দোলনে বণিক সংগঠন
Connect with us

রায়গঞ্জ

রায়গঞ্জে লোকাল ট্রেন চালুর দাবিতে আন্দোলনে বণিক সংগঠন

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ২৯ জানুয়ারী : রায়গঞ্জের লাইফ লাইন বলে পরিচিত রাধিকাপুর কাটিহার প্যাসেঞ্জার ট্রেন চালুর দাবিতে শুক্রবার আন্দোলনে নামল ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কর্মাস। এদিন বিকেলে সংগঠনের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

রায়গঞ্জের সুপার মার্কেটে অবস্থিত সংগঠনের কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে বিদ্রোহী মোড় পরিক্রমা করে থানা রোড ধরে রায়গঞ্জ স্টেশনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন সংগঠন নেতৃত্ব। পরে স্টেশন মাস্টার রাজু কুমারকে রাধিকাপুর প্যাসেঞ্জার ট্রেন অতিসত্বর চালু করার দাবিতে স্বারকলিপি প্রদান করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক শঙ্কর কুণ্ডু সহ অন্যান্য নেতৃত্ব এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন৷ এর আগে ট্রেন চালুর দাবি জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী ও গুয়াহাটিতে অবস্থিত উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সদর দফতরেও চিঠি পাঠানো হয়েছে সংগঠনের তরফে৷ উল্লেখ্য গতবছর মার্চ মাস থেকে করোনা সংক্রমণ রোধে লকডাউনের জেরে বন্ধ হয়ে রয়েছে লোকাল ট্রেন। ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হলেও প্যাসেঞ্জার ট্রেন চালু হচ্ছে না। ফলে জেলার ব্যবসায়ীরা ভীষণ ভাবে ক্ষতির মুখে পড়েছেন। এই পরিস্থিতিতে দ্রুত ট্রেন চালুর দাবিতে সোচ্চার হয়েছেন তারা।

Continue Reading
Advertisement