'দীপাবলি হোক সুখ ও শান্তির', রাষ্ট্রপতি-মোদীর শুভেচ্ছাবার্তা ভাইরাল
Connect with us

দেশের খবর

‘দীপাবলি হোক সুখ ও শান্তির’, রাষ্ট্রপতি-মোদীর শুভেচ্ছাবার্তা ভাইরাল

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আলোর উৎসব দীপাবলির (Diwali) দিনে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু (Droupadi Murmu) এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

রাষ্ট্রপতি মুর্মু তাঁর এক্স (X) হ্যান্ডেলে শুভেচ্ছা বার্তায় বলেন,
“শুভ দীপাবলি উপলক্ষে, আমি ভারত এবং বিশ্বজুড়ে সকল ভারতীয়কে আমার আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা জানাই।”

তিনি আরও বলেন, “দেশজুড়ে যে উৎসাহ-উদ্দীপনার সঙ্গে দীপাবলি পালিত হয়, তা পারস্পরিক স্নেহ ও ভ্রাতৃত্বের (Brotherhood) বার্তা বহন করে। এই দিনে ভক্তরা সম্পদ ও সমৃদ্ধির দেবী লক্ষ্মীর (Lakshmi) পূজা করেন।”

শুধু শুভেচ্ছাই নয়, রাষ্ট্রপতি তাঁর বার্তায় সতর্কতাও জারি করেছেন। তিনি লিখেছেন,
“আমি সকলকে নিরাপদে (Safely), দায়িত্বশীলভাবে (Responsibly) এবং পরিবেশবান্ধব (Eco-friendly) উপায়ে দীপাবলি উদযাপন করার আহ্বান জানাচ্ছি। এই দীপাবলি সকলের জন্য সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক।”

Advertisement
ads ads

Advertisement
ads ads

 

Advertisement
ads ads

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে লিখেছেন,
“আলোর এই উৎসব আমাদের জীবনকে সম্প্রীতি (Harmony), সুখ ও সমৃদ্ধিতে (Prosperity) ভরিয়ে তুলুক।”

তাঁর বার্তায় ছিল আরেকটি গুরুত্বপূর্ণ আহ্বান। দেশবাসীকে উৎসবের সময় স্বদেশী (Swadeshi) পণ্য কেনার কথা বলেন তিনি।

এক্স হ্যান্ডেলের পোস্টে তিনি বলেন,
“আসুন, উৎসবের মরশুমে ১৪০ কোটি ভারতীয়ের কঠোর পরিশ্রম এবং সৃজনশীলতাকে উদযাপন করি। ভারতীয় পণ্য (Indian Products) কিনি।”

তিনি আরও যোগ করেন,
“আপনি যা কিনেছেন তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন। এইভাবে আপনি অন্যদেরও একই কাজ করতে অনুপ্রাণিত করবেন।”

Advertisement
ads ads

দীপাবলি শুধু একটি ধর্মীয় উৎসব নয়, বরং এটি নৈতিক মূল্যবোধ, সামাজিক ঐক্য এবং অর্থনৈতিক আত্মনির্ভরতার বার্তা বহন করে—এটাই উঠে এল রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তায়।

Continue Reading
Advertisement ads