কমিশনের বিল্ডিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, বামার লরির ডেটা সেন্টারে আগুন
Connect with us

দুর্ঘটনা

কমিশনের বিল্ডিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, বামার লরির ডেটা সেন্টারে আগুন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। সোমবার সকালেই আগুনে জর্জরিত হল নির্বাচন কমিশনের (Election Commission) বিল্ডিং। ঠিক যখন কালীগঞ্জ (Kaliganj) বিধানসভা উপনির্বাচনের ভোটগণনা ঘিরে কমিশনের সদর দফতরে ব্যস্ততা তুঙ্গে, ঠিক তখনই ঘটে এই বিপত্তি। সকাল থেকেই কমিশনের অফিসে ঢুকছে একের পর এক গুরুত্বপূর্ণ ভোটের তথ্য। আর তার মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে বিল্ডিংয়ের একতলায়, যেখানে রয়েছে বামার লরি (Balmer Lawrie) ডেটা সেন্টার।

দমকল (Fire Brigade) সূত্রে খবর, বামার লরি ডেটা সেন্টারেই আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় একাধিক দমকল ইঞ্জিন। দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও, সূত্রের খবর, অনেক গুরুত্বপূর্ণ তথ্য ও নথি আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। যদিও বামার লরি বা দমকলের পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হয়নি।

আরও পড়ুনঃ খামেনেইয়ের হুঁশিয়ারি: ‘শত্রু ভয়ঙ্কর ভুল করেছে’, পাল্টা আঘাতের বার্তা ইরানের

দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগে থাকতে পারে। তবে অগ্নিকাণ্ডের আসল কারণ খতিয়ে দেখা হচ্ছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগুন লাগার এই ঘটনায় নির্বাচন কমিশনের (ECI) দফতরের কোনও ক্ষতি হয়নি। কমিশনের অফিস রয়েছে একই বিল্ডিংয়ের চারতলায়। নিরাপত্তার খাতিরে এবং পরিস্থিতির গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে কমিশনের অফিস-সহ পুরো বিল্ডিং খালি করে দেওয়া হয়।

Advertisement
ads

উল্লেখ্য, এই ঘটনার সময় কমিশনের অধিকাংশ কর্মী অফিসেই ছিলেন। ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে। নিরাপত্তার স্বার্থে দ্রুত সবাইকে বাইরে বের করে আনা হয়।

প্রসঙ্গত, বিগত কয়েক সপ্তাহে কলকাতা শহর এবং শহরতলিতে লাগাতার ঘটে চলেছে একের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। কখনও বড়বাজার, কখনও খিদিরপুর (Khidirpur) এলাকায় ভয়াবহ আগুনে ছারখার হয়েছে বহু দোকান ও সম্পত্তি। সোমবারের ঘটনাও সেই আতঙ্ককে ফের উস্কে দিল। এবার কেন্দ্রীয় মন্ত্রকের আওতায় থাকা গুরুত্বপূর্ণ সংস্থার ডেটা সেন্টারই চলে এল আগুনের গ্রাসে।