উপনির্বাচনের পরে তৃণমূল মিছিলেই প্রাণ গেল শিশুর, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
Connect with us

দুর্ঘটনা

উপনির্বাচনের পরে তৃণমূল মিছিলেই প্রাণ গেল শিশুর, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ উপনির্বাচনের জয়ের উৎসব মুহূর্তেই ছায়া নামল বিষাদের। সোমবার কালীগঞ্জ (Kaliganj) বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের (By-election) গণনার পরে বিজয়ের আনন্দে মেতে উঠেছিল তৃণমূল কংগ্রেস (TMC)। সেই বিজয় মিছিলই কাল হয়ে এল মোলান্দির এক পরিবারে। অভিযোগ, মিছিল থেকে ছোড়া সকেট বোমা (Socket Bomb Blast) বিস্ফোরণে মৃত্যু হয়েছে মাত্র পাঁচ বছরের এক শিশুকন্যার। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

ঘটনার তীব্র প্রতিক্রিয়া ছড়িয়েছে রাজনৈতিক মহলেও। শিশুকন্যার মৃত্যুর খবর পৌঁছতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গভীর শোকপ্রকাশ করেছেন। এক্স (X) হ্যান্ডেলে টুইট করে তিনি জানান,
“আমি স্তব্ধ এবং গভীরভাবে শোকাহত কৃষ্ণনগর (Krishnanagar) পুলিশ জেলার বারোচাঁদগড়ে (Barochandgar) এক তরুণীর বিস্ফোরণে মৃত্যুর ঘটনায়। শোকের এই কঠিন মুহূর্তে আমার প্রার্থনা এবং সহানুভূতি মৃতার পরিবারের সঙ্গে রয়েছে। পুলিশ দ্রুত এবং কঠোর আইনি ব্যবস্থা নেবে দোষীদের বিরুদ্ধে।”

পাশাপাশি, এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নিতে পুলিশকে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন,
“পুলিশ যত দ্রুত সম্ভব দোষীদের চিহ্নিত করে কঠোর এবং সিদ্ধান্তমূলক আইনি পদক্ষেপ নেবে। এই ঘটনার কোনওরকম রেয়াত করা হবে না।”

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার ফলাফল প্রকাশের পর তৃণমূলের বিজয় মিছিল চলছিল মোলান্দি এলাকায়। সেই মিছিল থেকে ছোড়া সকেট বোমা আচমকা বিস্ফোরিত হয়। গুরুতর জখম হয় এক শিশুকন্যা। তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। শিশুটির মৃত্যুর পর এলাকায় উত্তেজনা ছড়ায়।

এই ঘটনায় স্থানীয়দের দাবি, নির্বাচন-পরবর্তী উদ্‌যাপনে আইনশৃঙ্খলা না মানার প্রবণতাই এই মৃত্যুর জন্য দায়ী। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই একাধিক জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে।

Advertisement
ads

একের পর এক ভোট-পরবর্তী সহিংসতার ঘটনায় রাজ্যের রাজনৈতিক আবহ ফের উত্তপ্ত হয়ে উঠল।

Continue Reading
Advertisement