খামেনেইয়ের হুঁশিয়ারি: ‘শত্রু ভয়ঙ্কর ভুল করেছে’, পাল্টা আঘাতের বার্তা ইরানের
Connect with us

বিশ্বের খবর

খামেনেইয়ের হুঁশিয়ারি: ‘শত্রু ভয়ঙ্কর ভুল করেছে’, পাল্টা আঘাতের বার্তা ইরানের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ইরানের মাটিতে মার্কিন বোমা হামলার পর ২৪ ঘণ্টা পেরোতেই অবশেষে কড়া বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই (Ayatollah Ali Khamenei)। রবিবার নিজের এক্স (X) হ্যান্ডলে পোস্ট করে তিনি নাম না করে ইজরায়েলকে (Israel) নিশানা করেন। খামেনেই লেখেন, ‘জায়নবাদী শত্রুরা (Zionist Enemies) ভয়ংকর অপরাধ করে ফেলেছে। এই অপরাধের শাস্তি ওদের পেতেই হবে। শাস্তি দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে এবং তা চলতেই থাকবে।’

বিশ্লেষকদের মতে, যদিও তিনি কোনও দেশের নাম উল্লেখ করেননি, তবে তাঁর এই বার্তা যে ইজরায়েল ও আমেরিকাকে উদ্দেশ্য করেই, তা বেশ স্পষ্ট। ইরানের শীর্ষ নেতা আরও জানান, ইরান এই হামলার জবাব দেবে এবং শত্রুদের ‘গুরুতর শিক্ষা’ দেবে।

উল্লেখ্য, শনিবার গভীর রাতে আমেরিকার বি-২ বোমারু বিমান (B-2 Bombers) ইরানের ফরদো (Fordow), নাতানজ (Natanz) এবং ইসফাহান (Isfahan) পরমাণু কেন্দ্র লক্ষ্য করে ভয়াবহ হামলা চালায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) দাবি করেন, এই তিনটি পারমাণবিক ঘাঁটি কার্যত ধ্বংস করে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃরাজ্য বিধানসভায় তুমুল উত্তেজনা, ৪ বিজেপি বিধায়ক সাসপেন্ড, টেনে হিঁচড়ে বের করল মার্শাল

Advertisement
ads

এই ঘটনার পরে ইরানের সর্বোচ্চ নেতার মন্তব্যকে প্রতিশোধের আগাম বার্তা হিসাবেই দেখছে আন্তর্জাতিক মহল। যদিও খামেনেই তাঁর বিবৃতিতে আমেরিকার নাম একবারও উল্লেখ করেননি। তবে তাঁর ঘনিষ্ঠ উপদেষ্টা আলি শামখানি (Ali Shamkhani) সোশ্যাল মিডিয়ায় আরও সরাসরি হুমকি দিয়ে লিখেছেন, ‘হ্যাঁ, আমাদের পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়েছে, তবে খেলা এখনও শেষ হয়নি।’

মার্কিন হামলার পর ইরান ফের পাল্টা হামলা চালিয়েছে ইজরায়েলের তেল আভিভ (Tel Aviv) এবং হাইফা (Haifa) শহরে। এই পরিস্থিতিতে বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা মার্কিন নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস (White House)। আমেরিকার বিদেশ দপ্তর (US State Department) জানিয়েছে, ‘বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। সমস্ত মার্কিন নাগরিককে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। ভ্রমণের আগে সরকারি নির্দেশ ও নিরাপত্তা বার্তা মনোযোগ সহকারে পড়ার অনুরোধ করা হচ্ছে।’

এছাড়াও, মার্কিন প্রশাসনের পক্ষ থেকে ইরানের পাল্টা সাইবার হামলা (Cyber Attack) বা ‘লোন উলফ’ (Lone Wolf Attack) ধরনের ছোট আকারের বিচ্ছিন্ন হামলার আশঙ্কায় দেশজুড়ে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা।

এই মুহূর্তে ইরান-ইজরায়েল-আমেরিকা সংঘাত ঘিরে গোটা মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক স্তরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে আন্তর্জাতিক মহল।

Advertisement
ads
Continue Reading
Advertisement