ভাইরাল খবর
উদয়ন–রবীন্দ্রনাথ দ্বন্দ্বে তৎপর মমতা, প্রবীণদের সঙ্গে চলার কড়া নির্দেশ
ডিজিটাল ডেস্কঃ কোচবিহার (Cooch Behar) সফরে গিয়ে তৃণমূলের (TMC) চলমান গোষ্ঠীদ্বন্দ্ব (Factional Conflict) দেখে স্পষ্টতই বিরক্ত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একদিকে প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ (Rabindranath Ghosh), অন্যদিকে বর্তমান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)—দু’জনই প্রথম সারির নেতা হলেও তাঁদের মধ্যে ক্রমাগত টানাপোড়েন দলকে বিড়ম্বনায় ফেলে দিচ্ছিল।
সোমবার প্রশাসনিক বৈঠক শেষে রাতে সার্কিট হাউসে (Circuit House) জেলার শীর্ষ নেতৃত্বকে ডাকেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন রবীন্দ্রনাথ, উদয়ন, সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া (Jagdish Burman Basunia) এবং গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের (Greater Cooch Behar People’s Association) নেতা বংশী বদন বর্মন। সেখানেই প্রবীণ–নবীন মতভেদের ওপর কড়া বক্তব্য রাখেন তৃণমূল সুপ্রিমো। তাঁর স্পষ্ট নির্দেশ—“রবীন্দ্রনাথ-সহ দলের সকল প্রবীণদের (Senior Leaders) নিয়ে চলতে হবে।”
তৃণমূলের জন্য কোচবিহারের রাজনৈতিক সমীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে জেলার ৯টি বিধানসভার মধ্যে ৫টিতে তৃণমূল সামান্য ব্যবধানে এগোলেও বাকি চারটি গিয়েছে বিজেপির (BJP) দখলে। উত্তরবঙ্গে তৃণমূল বরাবরই দুর্বল বলে পরিচিত—লোকসভায় সেই অপবাদ কিছুটা কাটলেও সামনে রয়েছে বিধানসভা ভোট (Assembly Election 2026)। এর মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব বাড়লে পুনরায় রাজনৈতিক চাপে পড়তে পারে শাসকদল, এমন আশঙ্কা রাজনৈতিক বিশেষজ্ঞদের।
মমতার সেই কারণেই দলের ভেতরে ঐক্য প্রতিষ্ঠা করতে এই “দাওয়াই”—সবাইকে সঙ্গে নিয়ে চলার কঠোর বার্তা।