বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে, দলীয় সভায় কর্মীর মুখে গরম চা ছোড়ার অভিযোগ
Connect with us

রাজনীতি

বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে, দলীয় সভায় কর্মীর মুখে গরম চা ছোড়ার অভিযোগ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ফের প্রকাশ্যে এল বিজেপির (BJP) অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব (Factional Clash)। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) মহেশতলায় (Maheshtala) সাংগঠনিক জেলার দলের সভার মাঝেই তুমুল তর্ক-বিতর্ক, ধাক্কাধাক্কি এবং এক কর্মীর মুখে গরম চা ছোড়ার অভিযোগ ঘিরে তীব্র চর্চা শুরু হয়েছে।

শুক্রবার রাতে ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার ৬ নম্বর মণ্ডলের (Mandal) একটি দলীয় বৈঠক হচ্ছিল মহেশতলার নুঙ্গি স্টেশন সংলগ্ন কার্যালয়ে। অভিযোগ, সেই বৈঠকের মধ্যেই প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ সর্দার (Abhijit Sardar)-এর সঙ্গে বেশ কয়েকজন কর্মীর তর্ক-বিতর্ক শুরু হয়। কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি শান্ত হলেও অভিজিৎবাবু পার্টি অফিস থেকে বেরিয়ে যান।

অভিযোগ, এরপরই বিজেপির প্রাক্তন বস্তি উন্নয়ন সেলের (Slum Development Cell) কনভেনার সঞ্জীব সেন (Sanjib Sen)-কে লক্ষ্য করে গরম চা ছুড়ে দেন দলেরই এক প্রাক্তন জেলা সভাপতি। সঞ্জীববাবুর দাবি, চা তাঁর ডান চোখে (Right Eye) লাগে এবং তীব্র জ্বালা, ব্যথা ও দৃষ্টির অসুবিধা শুরু হয়। ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

Advertisement
ads

খবর পেয়ে মহেশতলা থানার (Maheshtala Police Station) পুলিশ দ্রুত সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সঞ্জীব সেন থানায় লিখিত অভিযোগ (Written Complaint) দায়ের করেন। সেখান থেকেই তাঁকে চিকিৎসার জন্য বেহালার বিদ্যাসাগর হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক চিকিৎসার পর তিনি বর্তমানে স্থিতিশীল বলে জানা গিয়েছে।

পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। তবে প্রাক্তন সভাপতি অভিজিৎ সর্দার এবং বর্তমান জেলা সভাপতি সোমা ঘোষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা ফোন ধরেননি।