ভাইরাল খবর
ভোটের আগে বড় রাজনৈতিক ধাক্কা! ভাইরাল ভিডিওতেই ভাঙল AIMIM-হুমায়ুন জোট
ডিজিটাল ডেস্ক: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের (Assembly Election) ঠিক মুখে বড়সড় রাজনৈতিক ভূমিকম্প। আমজনতা উন্নয়ন পার্টির (AJUP) প্রধান হুমায়ুন কবীরের সাথে জোট ভাঙার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল আসাদউদ্দিন ওয়েইসির দল এআইএমআইএম (AIMIM)। বৃহস্পতিবার তৃণমূলের তরফে একটি ভিডিও প্রকাশ্যে আনার পরই এই চরম সিদ্ধান্ত নিল মিম।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে (Video) হুমায়ুন কবীরকে বলতে শোনা গিয়েছে যে, বিজেপির সঙ্গে তাঁর এক হাজার কোটি টাকার একটি ‘ডিল’ (Deal) হয়েছে এবং মুসলিম ভোটারদের প্রভাবিত করার জন্য তিনি ৩০০ কোটি টাকা অগ্রিম (Advance) চেয়েছেন। ভিডিওতে তিনি আরও দাবি করেন, ‘সংখ্যালঘুদের বোকা বানানো খুব সহজ’। যদিও হুমায়ুন এই ভিডিওটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (Artificial Intelligence) দিয়ে বানানো ভুয়ো ভিডিও বলে দাবি করেছেন এবং ২,০০০ কোটি টাকার মানহানির মামলার (Defamation Case) হুঁশিয়ারি দিয়েছেন।
কিন্তু মিম এই যুক্তি মানতে নারাজ। শুক্রবার সকালে এক্স (X) হ্যান্ডেলে পোস্ট করে মিম জানায়, তাঁরা এমন কোনো শক্তির সঙ্গে থাকতে পারে না যেখানে মুসলিমদের মর্যাদা বা নৈতিকতা (Integrity) নিয়ে প্রশ্ন ওঠে। মিমের মতে, বাংলার মুসলিমরা দেশের মধ্যে সবচেয়ে দরিদ্র ও নিপীড়িত (Oppressed); তাঁদের আবেগ নিয়ে খেলা করা সমর্থনযোগ্য নয়।
Humayun Kabir’s revelations have shown how vulnerable Bengal’s Muslims are. That AIMIM cannot associate with any statements where integrity of Muslims is brought into question. As of today, AIMIM has withdrawn its alliance with Kabir’s party. Bengal’s Muslims are one of the…
— AIMIM (@aimim_national) April 10, 2026
ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র। তাঁর দাবি, বিজেপি (BJP) টাকা দিয়ে ভোট বিভাজনের (Vote Split) জন্য হুমায়ুনকে ব্যবহার করছিল, আর এখন মিম নিজেদের মুখরক্ষা করতে তাঁর হাত ছাড়ল। এই জোট ভাঙার ফলে ইসলামপুরে আজ হওয়ার কথা থাকা যৌথ জনসভা বাতিল হয়ে গেল। ভোটের আগে কার্যত রাজনৈতিক ভাবে একা (Isolated) হয়ে পড়লেন হুমায়ুন কবীর, অন্যদিকে মিম ঘোষণা করেছে যে তারা বাংলায় এবার থেকে একলা চলো নীতিতে স্বাধীনভাবে লড়াই করবে।
