ভাইরাল খবর
জয় বাংলা’ শুনেই জাপটে ধরে চুমু! তৃণমূল নেতাকে ‘গান্ধীগিরি’ দেখালেন বিজেপি প্রার্থী রুদ্রনীল
ডিজিটাল ডেস্ক: ভোটমুখী বাংলায় কতই না বিচিত্র ঘটনা ঘটে! এবার ‘গান্ধীগিরি’ (Gandhigiri) দেখিয়ে খবরের শিরোনামে এলেন শিবপুরের বিজেপি প্রার্থী (BJP Candidate) রুদ্রনীল ঘোষ। নির্বাচনী প্রচারের মাঝে ‘জয় বাংলা’ স্লোগান শুনে বিরক্ত হওয়ার বদলে তৃণমূলের এক শ্রমিক নেতাকে জাপটে ধরে সজোরে চুমু (Kiss) খেলেন তিনি। মুহূর্তেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral) হয়ে যায়।
ঘটনাটি ঘটেছে হাওড়ার শিবপুর এলাকায়। ভিডিওতে দেখা গিয়েছে, রুদ্রনীল যখন প্রচার চালাচ্ছিলেন, তখন এক তৃণমূল নেতা হাত উঁচিয়ে তাঁর সামনে ক্রমাগত ‘জয় বাংলা’ (Joy Bangla) স্লোগান দিয়ে যাচ্ছিলেন। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার বদলে রুদ্রনীল হাসিমুখে ওই নেতাকে জাপটে ধরে আলিঙ্গন (Embrace) করেন এবং তাঁর গালে চুমু খান। উপস্থিত সাধারণ মানুষ থেকে শুরু করে কর্মীরাও এই কাণ্ড দেখে তাজ্জব (Surprised) হয়ে যান।
সংশ্লিষ্ট তৃণমূল নেতার দাবি, রুদ্রনীল ঘোষ তাঁকে ‘জয় ভারত’ বলার জন্য জোরাজুরি করছিলেন। বিনিময়ে তিনিও রুদ্রনীলকে ‘জয় বাংলা’ বলতে বাধ্য করেন। তবে রুদ্রনীলের মতো একজন সেলিব্রিটি (Celebrity) কেন এভাবে তাঁর ওপর চড়াও হলেন (যদিও তা প্রেমের ছলে), তা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। অন্যদিকে, রুদ্রনীল ঘোষ স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই জানিয়েছেন, এলাকায় এক ভাই স্লোগান দিচ্ছিল, তাই তাঁকে ভালোবেসে জড়িয়ে ধরেছেন। ভোটের উত্তাপের (Political Heat) মাঝে শিবপুরের এই ‘প্রেম’ শেষ পর্যন্ত কার মুখে জয়ের হাসি ফোটায়, সেটাই এখন দেখার।


