বিশ্বমঞ্চে ফের ভারতের জয়জয়কার! সুইডেনের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত প্রধানমন্ত্রী মোদী
Connect with us

দেশের খবর

বিশ্বমঞ্চে ফের ভারতের জয়জয়কার! সুইডেনের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত প্রধানমন্ত্রী মোদী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বিশ্বমঞ্চে ফের ভারতের কূটনৈতিক সাফল্যের নজির গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। পাঁচ দেশের বিদেশ সফরের মাঝেই সুইডেন (Sweden) সরকারের তরফে তাঁকে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘রয়্যাল অর্ডার অফ দ্য পোলার স্টার কমান্ডার গ্র্যান্ড ক্রস’ (Royal Order of the Polar Star Commander Grand Cross)-এ ভূষিত করা হল। এই নিয়ে বিশ্বজুড়ে প্রধানমন্ত্রী মোদীর আন্তর্জাতিক সম্মানের সংখ্যা দাঁড়াল ৩১।

দুই দিনের সফরে রবিবার গোথেনবার্গ (Gothenburg) পৌঁছন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন (Ulf Kristersson)। পরে বিশেষ অনুষ্ঠানে সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়ার (Crown Princess Victoria) হাত থেকে এই সম্মান গ্রহণ করেন মোদী।

সম্মান গ্রহণের পর প্রধানমন্ত্রী বলেন, “এটি শুধু আমার ব্যক্তিগত সম্মান নয়, ১৪০ কোটি ভারতবাসীর গৌরব।” ভারত-সুইডেন সম্পর্ক আরও মজবুত করতে যাঁরা অবদান রেখেছেন, তাঁদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

দুই দেশের বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), প্রতিরক্ষা (Defence), স্টার্টআপ (Startup), মহাকাশ গবেষণা (Space Research), সবুজ শক্তি (Green Energy) এবং জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সহযোগিতা বৃদ্ধির উপর জোর দেওয়া হয়। পাশাপাশি ভারত ও সুইডেন কূটনৈতিক সম্পর্ককে ‘কৌশলগত অংশীদারিত্বে’ (Strategic Partnership) উন্নীত করার বিষয়েও সহমত পোষণ করেছে।

Advertisement
ads

এই সফরের অন্যতম আকর্ষণ ছিল প্রবাসী ভারতীয়দের সংবর্ধনা। বিশেষ করে প্রবাসী বাঙালিদের উদ্যোগে পিতলের বরণডালা, ধান-দুর্বো, উলুধ্বনি ও ঐতিহ্যবাহী লোকনৃত্যের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হয়।

উল্লেখ্য, ২০১৮ সালের পর এটি প্রধানমন্ত্রী মোদীর দ্বিতীয় সুইডেন সফর। আন্তর্জাতিক মহলে ভারতের ক্রমবর্ধমান প্রভাব আরও একবার স্পষ্ট হল এই সফরের মাধ্যমে।

Advertisement
ads
Continue Reading
Advertisement