অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কলকাতা পুলিশ! ‘শান্তিনিকেতন’ থেকে সরানো হল LED মনিটর
Connect with us

ভাইরাল খবর

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কলকাতা পুলিশ! ‘শান্তিনিকেতন’ থেকে সরানো হল LED মনিটর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বেআইনি নির্মাণ (Illegal Construction) বিতর্কের আবহে সোমবার বিকেলে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হরিশ মুখার্জি রোডের বাসভবন ‘শান্তিনিকেতন’-এ পৌঁছয় কলকাতা পুলিশের (Kolkata Police) একটি বিশেষ টিম। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা শুরু হয়েছে।

সূত্রের খবর, কলকাতা পুরসভার (KMC) পাঠানো নোটিসের সময়সীমা সোমবারই শেষ হওয়ার কথা ছিল। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনের ভিত্তিতে পুরসভা আরও ১০ দিনের সময় দিয়েছে। এর মধ্যেই বিকেল চারটে নাগাদ লালবাজার থেকে কয়েকজন পুলিশ আধিকারিক ‘শান্তিনিকেতন’-এ প্রবেশ করেন। কিছুক্ষণ পর তাঁদের একটি বড় LED মনিটর খুলে নিয়ে বেরোতে দেখা যায়।

যদিও পুলিশের তরফে এই সফরের নির্দিষ্ট কারণ জানানো হয়নি। সূত্রের দাবি, ডিরেক্টর অফ সিকিউরিটি (Director of Security)-র নির্দেশেই এই পদক্ষেপ করা হয়েছে। জানা গিয়েছে, ওই মনিটরটি একসময় অভিষেকের বাড়ির নিরাপত্তা নজরদারিতে ব্যবহার করা হত।

Advertisement
ads

এর আগে কলকাতা পুরসভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোড ও হরিশ মুখার্জি রোডের একাধিক সম্পত্তিতে বেআইনি নির্মাণের অভিযোগ তুলে নোটিস পাঠিয়েছিল। পুরসভার দাবি, প্রয়োজনীয় অনুমতি ছাড়াই কিছু অংশে নির্মাণকাজ হয়েছে। যদিও এই অভিযোগ নিয়ে আগেই সরব হয়েছিলেন অভিষেক। এখন ১০ দিনের মধ্যে প্রয়োজনীয় নথি জমা না দিলে পুরসভা আইনি পদক্ষেপ নিতে পারে বলেই প্রশাসনিক সূত্রে খবর।

Continue Reading
Advertisement