মোদি সফরের পর কূটনৈতিক উত্তাপ! সংখ্যালঘু অধিকার প্রশ্নে ডাচ মন্তব্যে কড়া জবাব দিল ভারত
Connect with us

দেশের খবর

মোদি সফরের পর কূটনৈতিক উত্তাপ! সংখ্যালঘু অধিকার প্রশ্নে ডাচ মন্তব্যে কড়া জবাব দিল ভারত

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেদারল্যান্ডস (Netherlands) সফরের মাঝেই ভারতের সংবাদমাধ্যমের স্বাধীনতা (Press Freedom) এবং ধর্মীয় সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলায় ডাচ প্রধানমন্ত্রী রব জেটেনকে কড়া পাল্টা জবাব দিল নয়াদিল্লি। হেগ শহরে মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের আগে ডাচ প্রধানমন্ত্রী ভারতের সংখ্যালঘু অধিকার (Minority Rights) নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এরপর এক সাংবাদিক সম্মেলনে ডাচ সংবাদমাধ্যমের যৌথ প্রেস কনফারেন্স না হওয়া সংক্রান্ত তীক্ষ্ণ প্রশ্নের মুখে পড়ে ভারত।

বিদেশ মন্ত্রকের সচিব (পশ্চিম) সিবি জর্জ এই সমালোচনাকে স্রেফ “অজ্ঞতা” ও “ভারত সম্পর্কে ধারণার অভাব” বলে উড়িয়ে দেন। তিনি স্পষ্ট জানান, ভারত একটি প্রাণবন্ত ও সরব গণতন্ত্র (Noisy Democracy), যার সভ্যতার ইতিহাস ৫,০০০ বছরেরও বেশি পুরনো। ভারতের ধর্মীয় সহনশীলতার ইতিহাস তুলে ধরে তিনি বলেন, “স্বাধীনতার সময় ভারতে সংখ্যালঘু জনসংখ্যা ছিল ১১ শতাংশ, যা আজ বেড়ে ২০ শতাংশ ছাড়িয়েছে। বিশ্বের আর কোনও দেশে এমন নজির নেই।” তিনি আরও মনে করিয়ে দেন যে, ভারতে ইহুদি, খ্রিস্টান এবং মুসলিমরা শতাব্দীর পর শতাব্দী ধরে peaceful সহাবস্থান করছে।

যদিও সম্প্রতি প্রকাশিত ২০২৬ সালের ‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্স’-এ (World Press Freedom Index) ভারতের স্থান ১৫১ থেকে পিছিয়ে ১৫৭ নম্বরে ঠেকেছে, তা সত্ত্বেও ডাচ মাটিতে ভারতের এই দৃঢ় অবস্থান কূটনৈতিক মহলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তবে এই এর মাঝেই দুই দেশের মধ্যে বাণিজ্য, সেমিকন্ডাক্টর ও প্রতিরক্ষা সংক্রান্ত মোট ১৭টি চুক্তি (Agreements) স্বাক্ষরিত হয়েছে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক ‘কৌশলগত অংশীদারিত্বে’ (Strategic Partnership) উন্নীত হয়েছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement