ভুয়ো পরিচয়পত্র বানিয়ে বাংলাদেশিদের ভারতীয় বানানোর চক্র, ইকোপার্ক থেকে ধৃত মূল অভিযুক্ত
Connect with us

দেশের খবর

ভুয়ো পরিচয়পত্র বানিয়ে বাংলাদেশিদের ভারতীয় বানানোর চক্র, ইকোপার্ক থেকে ধৃত মূল অভিযুক্ত

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক :  ভারতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জাল পরিচয়পত্র বানিয়ে নাগরিক বানানোর পেছনে ছিল সুপরিকল্পিত চক্র। সেই চক্রের অন্যতম মাথা ধরা পড়ল ইকোপার্ক এলাকার ঘুনি পঞ্চায়েত থেকে। অভিযুক্ত যুবকের নাম মহম্মদ জিয়াউদ্দিন মণ্ডল। রহড়া থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

জানা গেছে, সম্প্রতি পানিহাটি এলাকা থেকে তিন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করে রহড়া থানার পুলিশ। জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে আসে একটি বিস্তৃত জালিয়াতি চক্রের নাম, যার মাধ্যমে টাকা নিয়ে বানানো হতো জাল ভোটার কার্ড, আধার, প্যান, এমনকি রেশন কার্ডও। এই চক্রের অন্যতম মুখ ছিলেন জিয়াউদ্দিন।

রবিবার (আজ) ধৃত জিয়াউদ্দিনকে বারাকপুর আদালতে তোলা হবে। তদন্তকারীরা জানিয়েছেন, এই চক্রে প্রশাসনের কেউ যুক্ত আছে কি না, সে দিকেও নজর রাখা হচ্ছে।

আরও পড়ুন – “তৃণমূল থাকলে হিন্দুদের ফের উদ্বাস্তু হতে হবে”, তীব্র আক্রমণে শুভেন্দু

Advertisement
ads

প্রসঙ্গত, পানিহাটি থেকে ধৃত অদিতি ওরফে প্রিয়া এবং তার ভাইবোন আবু ও আসমা — তিনজনেই বাংলাদেশের সাতক্ষীরা জেলার বাসিন্দা। তারা যশোর সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। প্রিয়া এক ভারতীয় নাগরিকের সঙ্গে আলাপ করে বিয়েও করেন। কাঁথিতে স্বামীর সঙ্গে থাকাকালীনই জাল নথি বানিয়ে তিনি ‘অদিতি পাত্র’ হয়ে যান। অভিযোগ, এই গোটা প্রক্রিয়াতেই তাঁকে সাহায্য করে জিয়াউদ্দিন।

তদন্ত চলছে, এই চক্রে আরও কারা জড়িত, এবং এর সঙ্গে কোনও পাসপোর্ট কেলেঙ্কারির সংযোগ আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Continue Reading
Advertisement