৭৭ টি আসনে সমঝোতা বাম কংগ্রেসের
Connect with us

রাজনীতি

৭৭ টি আসনে সমঝোতা বাম কংগ্রেসের

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২৬ জানুয়ারী : সামনেই বিধানসভা নির্বাচন ৷ আর এই বিধানসভা নির্বাচন ঘিরে তৃণমূল-বিজেপি ক্ষমতা দখলের জন্য মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে গতবারের নির্বাচনে জয়ী আসনগুলোর ব্যাপারে সমঝোতা করে ফেলল বাম-কংগ্রেস।

জানা গেছে ২০১৬ সালের নির্বাচনে যে দল যে আসনে জয়ী হয়েছে এবার ২০২১ সালের নির্বাচনে সেই দল সেই আসনে প্রার্থী দেবে। সোমবার বাম কংগ্রেসের নেতৃত্বে মধ্যে এবিষয়ে এক দফা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত হয় ৭৭ টি আসনে দুই দলের মধ্যে আসন নিয়ে রাফা হয়েছে। পরে এব্যাপারে বাম এবং কংগ্রেসের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করা হয়। এই আসন বণ্টন নিয়ে দ্বিতীয় দফার বৈঠকের পর বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু ও কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য এক যৌথ সাংবাদিক সম্মেলনে বলেন, ২০১৬ – বিধানসভা নির্বাচনে, যে দল যে যে আসনে জয় লাভ করেছিল, তাঁরা এবারও সেই আসন থেকেই লড়াই করবে। বাকি আসনগুলো নিয়ে আলোচনা ২৮ শে জানুয়ারি আর এক দফা বৈঠক বসবে। তবে তৃণমূল এবং বিজেপিকে ঠেকাতে বাম কংগ্রেসের জোট কতটা ফলপ্রসূ হয় আগামী বিধানসভা নির্বাচনে তা প্রমাণ হয়ে যাবে।

Continue Reading
Advertisement