জাতীয় অ্যাকাডেমির দায়িত্ব নিচ্ছেন না লক্ষ্মণ
Connect with us

খেলার খবর

জাতীয় অ্যাকাডেমির দায়িত্ব নিচ্ছেন না লক্ষ্মণ

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১৮ অক্টোবর : জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্ব নিচ্ছেন না ভিভিএস লক্ষ্মণ। এতদিন অ্যাকাডেমির দায়িত্ব সামলেছেন রাহুল দ্রাবিড়। তবে রাহুল দ্রাবিড় কোচ হয়ে যাওয়ার পর এনসিএ-র প্রধানের পদ ফাঁকা হয়ে যাবে। সেই জায়গায় আরেক কিংবদন্তি ভিভিএস লক্ষ্মণকে বসাতে চেয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড।

কিন্তু বিসিসিআইয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছেন লক্ষ্মণ। দ্রাবিড়ের জায়গায় তিনি বসতে নারাজ বলেই জানিয়ে দিয়েছেন।বিজ্ঞপ্তি অনুযায়ী, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান হিসাবে যাঁকে নেওয়া হবে, তাঁর সঙ্গে দু’বছরের চুক্তি হবে। তিনি বোর্ড সচিবের অধীনে থাকবেন। সূত্রের খবর, অ্যাকাডেমির প্রধানের পদে লক্ষ্মণের মতো নতুন মুখের খোঁজ চলছিল। কিন্তু লক্ষ্মণ ভারতীয় বোর্ডের প্রস্তাব নাকচ করে দেওয়ায় আবার নতুন করে সেই প্রক্রিয়া শুরু করেছে বোর্ড।উল্লেখ্য, ভিভিএস লক্ষ্মণ বর্তমানে বাংলার ব্যাটিং উপদেষ্টা। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদেরও মেন্টর তিনি।

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *