নকআউট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন চোপড়া ও ইসলামপুরে
Connect with us

উত্তর দিনাজপুর

নকআউট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন চোপড়া ও ইসলামপুরে

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , চোপড়া , ২৮ ফেব্রুয়ারি : গ্রামগঞ্জের খেলাধুলার মানোন্নয়নে নকআউট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হলো চোপড়ায়। চোপড়ার দাসপাড়া ক্রিকেট কাউন্সিলের পরিচালনায় এই টুর্নামেন্ট মোট ১৬ টি দল অংশগ্রহণ করে। রবিবার অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের ফাইনাল খেলা। দাসপাড়া হাই স্কুল মাঠ প্রাঙ্গনে ফাইনাল খেলায় পরস্পরের মুখোমুখি হয় কলকাতা রিটার্ন ক্লাব বনাম দাসপাড়া গ্রাম পঞ্চায়েত।

এদিনের ফাইনাল খেলায় দাসপাড়া গ্রাম পঞ্চায়েত কলকাতা রিটার্ন ক্লাবকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন এবং রানার্স দলকে ট্রফি তুলে দেওয়া হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। এদিন খেলা দেখতে ভিড় জমিয়েছিলেন ক্রীড়াপ্রেমী অসংখ্য মানুষেরা। উদ্যোক্তারা জানিয়েছেন, বর্তমানে মোবাইল ছেড়ে আর খেলাধুলোয় আসছে চাইছে না যুবরা। সে কারণে দাসপাড়া ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে বছরের বিভিন্ন সময়ে খেলাধুলোর আয়োজন করা হয়ে থাকে। তারই অংশ হিসেবে গত ৭ ই ফেব্রুয়ারি থেকে নকআউট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। রবিবার অনুষ্ঠিত হলো তার ফাইনাল খেলা। খেলা শেষে চ্যাম্পিয়ন এবং রানার্স দলের হাতে উদ্যোক্তাদের পক্ষ থেকে ট্রফিসহ নগদ আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয়। অপরদিকে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে নক আউট ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলাকে কেন্দ্র করে উৎসবমুখর গোটা এলাকা। রবিবার মিলনপল্লী ইলেভেনের পরিচালনায় আয়োজিত হয় এই টুর্নামেন্ট। ইসলামপুরের স্থানীয় আদিবাসী ময়দান এলাকায় এদিনের এই খেলায় অংশ নেয় ইসলামপুরের নেতাজী সংঘ বনাম শিলিগুড়ি এচিভার্স এর খেলোয়াড়রা। আয়োজক সংস্থার সম্পাদক গণেশ রায় জানান, প্রতিবছরের মতো এবছরও অনুষ্ঠিত হলো এই টুর্নামেন্ট। আগামী দিনেও এই টুর্নামেন্টের আয়োজন করা হবে। এদিনের এই টুর্নামেন্টে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহ সভাধিপতি ফারহাত বানু, ইসলামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল সরকার, ট্রাফিক ওসি শমীক চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।