ভোটের খবর
দিদির ডাকে কলকাতায় কেজরিওয়াল! দ্বিতীয় দফার ভোটে ইন্ডিয়া জোটের মেগা প্রচার
ডিজিটাল ডেস্কঃ বঙ্গ রাজনীতির পারদ কয়েক ধাপ বাড়িয়ে এবার সরাসরি ‘দিদি’র সমর্থনে ময়দানে নামছেন ‘কেজরি’। প্রথম দফার ভোট শেষ হতে না হতেই জাতীয় রাজনীতির সমীকরণ বদলে দিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচারে আসছেন আম আদমি পার্টির (AAP) সুপ্রিমো তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী (Former Chief Minister) অরবিন্দ কেজরিওয়াল। আগামী ২৬ ও ২৭ এপ্রিল তিনি খাস ভবানীপুর কেন্দ্রে তৃণমূলের হয়ে প্রচারের ঝড় তুলবেন।
তৃণমূল সূত্রের খবর, মমতার বিশেষ আমন্ত্রণেই (Invitation) কলকাতায় পা রাখছেন তিনি। ইতিমধ্যে সামাজিক মাধ্যমে (Social Media) দুজনের ফোনালাপের বিষয়টি নিশ্চিত করে কেজরিওয়াল জানিয়েছেন, তিনি মমতাকে সম্পূর্ণ সমর্থন করছেন। শুধুমাত্র নামমাত্র উপস্থিতি নয়, দুই দিনের সফরে কেজরিওয়াল একাধিক জনসভা ও বর্ণাঢ্য পদযাত্রায় (Procession) অংশ নেবেন। তাঁর মতে, “এই লড়াই শুধু মমতা দিদির নয়, এটি ভারতের গণতন্ত্র রক্ষার লড়াই।”
রাজনৈতিক বিশ্লেষকদের (Political Analysts) মতে, দ্বিতীয় দফার ভোটের আগে এই সফর আসলে ইন্ডিয়া (INDIA) জোটের অভ্যন্তরীণ বন্ধনকে আরও মজবুত করল। একদিকে যখন বিজেপি কেন্দ্রীয় হেভিওয়েটদের দিয়ে বাংলা দখলের চেষ্টা করছে, ঠিক তখনই মমতার পাশে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর দাঁড়ানো জাতীয় রাজনীতিতে এক শক্তিশালী বার্তা (Message) দিচ্ছে। ২৯ তারিখের লড়াইয়ে এই ‘দিল্লি-কলকাতা’র মেলবন্ধন বাংলার ভোটবাক্সে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।


