অভিজ্ঞ আমলাকে ছাড়ছে না রাজ্য, ছয় মাস বাড়ল মনোজ পন্থের মেয়াদ
Connect with us

ভাইরাল খবর

অভিজ্ঞ আমলাকে ছাড়ছে না রাজ্য, ছয় মাস বাড়ল মনোজ পন্থের মেয়াদ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গের (West Bengal) প্রশাসনিক ভবিষ্যৎ ঘিরে দীর্ঘ টানাপোড়েনের অবসান ঘটল। রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থের (Manoj Pant) মেয়াদ ছয় মাসের জন্য বাড়ানোর অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার। সোমবারই ছিল তাঁর অবসর নেওয়ার নির্ধারিত দিন, তবে রাজ্য সরকারের তরফে পাঠানো এক্সটেনশনের প্রস্তাবে কেন্দ্র সবুজ সংকেত দেওয়ায় আপাতত তিনি ওই পদে বহাল থাকছেন। সূত্রের খবর, রাজ্যে প্রশাসনিক স্থিতাবস্থা বজায় রাখতেই এই সিদ্ধান্ত।

২০২4 সালের ৩১ অগস্ট থেকে পশ্চিমবঙ্গের মুখ্যসচিবের দায়িত্ব পালন করছেন মনোজ পন্থ। এর আগে তিনি অর্থসচিবের (Finance Secretary) দায়িত্বে ছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে তাঁকে সেচ দফতরে বদলি করা হলেও, নাটকীয় মোড় ঘুরে ফের তাঁকেই রাজ্যের মুখ্যসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

আরও পড়ুনঃ ধর্ষণের অভিযোগে জর্জরিত কার্তিক মহারাজ, মঙ্গলবার হাজিরার নির্দেশ থানার

উল্লেখযোগ্যভাবে, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের (Pranab Mukherjee) অর্থমন্ত্রী থাকাকালীন কেন্দ্রীয় মন্ত্রকের ব্যক্তিগত সচিব ছিলেন মনোজ পন্থ। পরে কেন্দ্রীয় সরকারের যুগ্ম সচিবের (Joint Secretary) পদে কাজ করেছেন তিনি। এছাড়া দীর্ঘদিন তিনি ছিলেন ওয়াশিংটনে (Washington DC) বিশ্ব ব্যাঙ্কের সদর দফতরে ভারতের প্রতিনিধি হিসেবে।

Advertisement
ads

বর্তমানে রাজ্যে একাধিক প্রশাসনিক ও রাজনৈতিক চ্যালেঞ্জের মধ্যে মুখ্যসচিব হিসেবে মনোজ পন্থের কাজের পরিধি অনেক বিস্তৃত। ওবিসি কোটার মামলা থেকে শুরু করে আইনশৃঙ্খলা সংক্রান্ত একাধিক ইস্যুতে তাঁর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে নবান্ন। তাইই তাঁর মেয়াদ বৃদ্ধি নিয়ে ছিল বিশেষ গুরুত্ব। অবশেষে কেন্দ্রের সম্মতি আসায় স্বস্তির নিঃশ্বাস প্রশাসনের শীর্ষ মহলে।

Continue Reading
Advertisement