ভারতের কূটনৈতিক চাপে মাথা নোয়াল ইসলামাবাদ, মুক্তি পেলেন পূর্ণম সাউ
Connect with us

হামলা

ভারতের কূটনৈতিক চাপে মাথা নোয়াল ইসলামাবাদ, মুক্তি পেলেন পূর্ণম সাউ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভারতের চাপের সামনে শেষমেশ নতিস্বীকার করল পাকিস্তান (Pakistan)। ২২ দিন বন্দি থাকার পর পাক সেনার হাত থেকে মুক্তি পেলেন বিএসএফ (BSF) জওয়ান পূর্ণমকুমার সাউ (Purnam Kumar Sau)। বুধবার সকালে ফ্ল্যাগ মিটিংয়ের (Flag Meeting) পর পঞ্জাবের ওয়াঘা-অটারী (Wagah-Attari) সীমান্ত দিয়ে দেশে ফিরলেন হুগলির রিষড়া (Rishra, Hooghly) এলাকার বাসিন্দা পূর্ণম।

বিএসএফ সূত্রে খবর, এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ তাঁকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। আপাতত তিনি সুস্থ রয়েছেন বলে জানিয়েছে বাহিনী। তাঁর শারীরিক অবস্থার ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে।

গত ২৩ এপ্রিল, অর্থাৎ কাশ্মীরের পহেলগামে (Pahalgam) জঙ্গি হামলার পরদিন, পঞ্জাবের পাঠানকোট (Pathankot) সীমান্তে কর্তব্যরত ছিলেন পূর্ণম। সেই সময় অসাবধানতাবশত তিনি সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে ঢুকে পড়েন এবং একটি গাছের তলায় বিশ্রাম নেওয়ার সময় পাক রেঞ্জার্সের হাতে ধরা পড়েন।

আরও পড়ুনঃ মৃত্যুর আগে পার্টি? সৃঞ্জয় দাশগুপ্তের রহস্যমৃত্যু ঘিরে প্রশ্নের ঝড়

Advertisement
ads

সাধারণত, এমন পরিস্থিতিতে উভয় দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে ফ্ল্যাগ মিটিং হয় এবং ধৃত জওয়ানকে ফিরিয়ে দেওয়া হয় আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী। তবে এই ক্ষেত্রে শুরু থেকেই অনড় মনোভাব দেখায় পাকিস্তান। দীর্ঘদিন কেটে গেলেও পূর্ণমকে ফেরত দেয়নি তারা।

জওয়ান নিখোঁজ হওয়ার খবর পৌঁছনোর পর থেকে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছিল তাঁর পরিবার। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পূর্ণমের পরিবারের সঙ্গে যোগাযোগ করে আশ্বাস দেন, দ্রুত তাঁকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। একইসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী সতীশচন্দ্র দুবে (Satish Chandra Dubey) উত্তরপাড়ার (Uttarpara) এক দলীয় কর্মসূচি থেকে জানান, “অভিনন্দনের (Abhinandan Varthaman) মতো পূর্ণমকেও নিরাপদে ফিরিয়ে আনা হবে।”

অবশেষে বুধবার সেই আশ্বাস বাস্তবায়িত হল। বিএসএফ একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, দীর্ঘ আলোচনার পর এবং একাধিক স্তরে পাকিস্তান রেঞ্জার্সের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাওয়ার ফলেই পূর্ণমের মুক্তি সম্ভব হয়েছে। অভিনন্দন বর্তমানের মতোই সফল কূটনৈতিক কৌশলের মাধ্যমেই ফিরলেন পূর্ণম।

বর্তমানে তাঁকে বিএসএফ মেডিকেল ইউনিটে পর্যবেক্ষণে রাখা হয়েছে। খুব শিগগিরই তাঁকে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছে বাহিনী।

Advertisement
ads

দেশবাসীর কাছে এখন পূর্ণম আরও একজন বীর, যাঁকে ২২ দিনের অন্তরীণ অবস্থান শেষে ফিরিয়ে আনল ভারত তাঁর নিজভূমে।

Continue Reading
Advertisement