ভারতীয় সেনার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা, জয়সলমীর থেকে আইএসআই চর গ্রেপ্তার
Connect with us

অপারেশন সিঁদুর

ভারতীয় সেনার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা, জয়সলমীর থেকে আইএসআই চর গ্রেপ্তার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভারতীয় সেনার গুরুত্বপূর্ণ মিশন ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) চলাকালীন সেনাবাহিনীর গোপন গতিবিধির তথ্য পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই (ISI)-এর হাতে তুলে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হল এক ভারতীয় নাগরিককে। ঘটনাটি ঘটেছে রাজস্থানের (Rajasthan) জয়সলমীর (Jaisalmer) জেলার মোহনগড় এলাকায়।

ধৃত ব্যক্তির নাম হানিফ খান (Hanif Khan), বয়স ৪৭ বছর। তাঁর বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ১৯২৩ (Official Secrets Act, 1923) অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দীর্ঘদিন ধরে হানিফের উপর নজরদারি চালানো হচ্ছিল। অভিযোগ, সেনাবাহিনীর (Indian Army) গোপন গতিবিধি ও অপারেশন সংক্রান্ত তথ্য নিয়মিতভাবে সে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-কে পাঠাত।

তদন্তকারীদের দাবি, হানিফের মোবাইল ফোন বাজেয়াপ্ত করে ফরেনসিক পরীক্ষার পর তাঁর বিরুদ্ধে চাঞ্চল্যকর প্রমাণ হাতে এসেছে। এমনকি প্রাথমিক জিজ্ঞাসাবাদেই অভিযুক্ত তাঁর দোষ স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement
ads

সূত্রের খবর, হানিফ বিপুল পরিমাণ টাকার বিনিময়ে এই চরবৃত্তির (espionage) কাজ করতেন। তিনি কীভাবে আইএসআই-এর সঙ্গে যোগাযোগ স্থাপন করেছিলেন এবং সেনার কোন কোন তথ্য পাচার করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় দেশের নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। ‘অপারেশন সিঁদুর’-এর মতো সেনার গোপন অভিযানের তথ্য ফাঁস হওয়া জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে গুরুতর হুমকি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Advertisement
ads
Continue Reading
Advertisement