আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ১৮ দিন কাটিয়ে পৃথিবীতে ফিরলেন ভারতের গর্ব শুভাংশু
Connect with us

দেশের খবর

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ১৮ দিন কাটিয়ে পৃথিবীতে ফিরলেন ভারতের গর্ব শুভাংশু

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ শেষ হল এক ঐতিহাসিক অধ্যায়। দীর্ঘ ১৮ দিন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) কাটিয়ে অবশেষে সফলভাবে পৃথিবীতে ফিরলেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla)। সোমবার ভারতীয় সময় বিকেল ৪টে ৩৫ মিনিটে স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুল থেকে আনডক করেন তিনি ও তাঁর সহযাত্রীরা। দীর্ঘ প্রায় ২২ ঘণ্টার মহাশূন্য যাত্রার পর মঙ্গলবার সফল ‘Splashdown’ হয় প্রশান্ত মহাসাগরে (Pacific Ocean)। সেই মুহূর্ত ছিল ভারতবাসীর গর্বের।

২৬ জুন, Ax-4 মিশনের অংশ হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পা রেখেছিলেন শুভাংশু। তিনিই প্রথম ভারতীয় যিনি কোনও বাণিজ্যিক স্পেস মিশনের মাধ্যমে ISS-এ পৌঁছলেন। তিনি ছিলেন ওই চার সদস্যের ক্রু দলের অন্যতম বিজ্ঞানী, যাঁরা মহাকাশে বহু গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক পরীক্ষা সম্পন্ন করেছেন। এর মধ্যে ‘Sprouts Project’ ও microalgae গবেষণা ছিল অত্যন্ত উল্লেখযোগ্য, যা ভবিষ্যতের মহাকাশ কৃষি এবং দীর্ঘস্থায়ী মিশনে খাদ্য ও অক্সিজেনের সম্ভাব্য উৎস হতে পারে।

আরও পড়ুনঃ ক্রিকেট মাঠে উত্তর দিনাজপুরের জয়ধ্বনি, বেঙ্গল U-13 ট্রায়ালে সুযোগ পেল মো. ফৈসল 

শুধু গবেষণা নয়, মহাকাশে থাকাকালীন ভারতীয় খাবার দিয়ে পার্টির ছবিও সামনে আসে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ভারতীয় কুলচার ও আতিথেয়তার ছাপ স্পষ্ট করেন শুভাংশু। তাঁর কথায়, “It was a privilege to see Earth from this perspective. Truly incredible!”‌

Advertisement
ads

এই স্প্ল্যাশডাউন মুহূর্ত লাইভ সম্প্রচার করেছে NASA। গোটা বিশ্বের চোখ ছিল এই প্রত্যাবর্তনের ওপর। ১৯৮৪ সালে রাকেশ শর্মার পর ফের একবার মহাকাশযাত্রায় ভারতের গর্ব বাড়ালেন শুভাংশু শুক্লা। তিনি এখন এক ‘Rehabilitation Program’-এ থাকবেন, যেখানে পৃথিবীর অভিকর্ষে তাঁর শরীর ধীরে ধীরে মানিয়ে নেবে।

Continue Reading
Advertisement