BPL-এ ভারতীয় উপস্থাপক ঋধিমা পাঠককে বাদ, মুস্তাফিজ বিতর্কে বিসিবির নয়া সিদ্ধান্ত
Connect with us

খেলার খবর

BPL-এ ভারতীয় উপস্থাপক ঋধিমা পাঠককে বাদ, মুস্তাফিজ বিতর্কে বিসিবির নয়া সিদ্ধান্ত

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman) বিতর্কের প্রেক্ষাপটে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) নতুন পদক্ষেপ নিয়েছে। আইপিএল (IPL) থেকে মুস্তাফিজকে বাদ দেয়ার পর এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (BPL) থেকে ভারতীয় উপস্থাপক ঋধিমা পাঠক (Ridhima Pathak)কে সরানো হয়েছে। মঙ্গলবার বিসিবি এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। অনেকেই মনে করছেন, এটি মুস্তাফিজ ঘটনার ‘বদলা’ হিসেবে করা হয়েছে।

এই বছর কলকাতা নাইট রাইডার্স (KKR) দল ৯.২ কোটি টাকায় মুস্তাফিজকে নিলামে ক্রয় করেছিল। তবে বিসিসিআইয়ের (BCCI) নির্দেশে তাকে খেলানো হয়নি। বর্তমানে চলমান বিপিএলে ধারাভাষ্য ও সঞ্চালনায় বৈচিত্র্য আনার জন্য বিশ্বের কয়েকজন জনপ্রিয় মুখ যুক্ত করা হয়েছিল, যার মধ্যে ভারতীয় ঋধিমা পাঠক ও পাকিস্তানি জয়নাব আব্বাস (Zainab Abbas) রয়েছেন।

বাংলাদেশ সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সাম্প্রতিক ভারত-বাংলাদেশ রাজনৈতিক উত্তেজনার কারণে ঋধিমাকে বাদ দেওয়া হয়েছে।

তবে ঋধিমা সোশাল মিডিয়ায় জানিয়েছেন, তাকে সরানো হয়নি, তিনি দেশের কথা ভেবে নিজে সরে দাঁড়িয়েছেন।

Advertisement
ads

 

View this post on Instagram

 

A post shared by Ridhima Pathak (@ridhimapathak)

মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়ার পর বাংলাদেশি কট্টর সংগঠনগুলোর দাবিতে বিসিবি এই সিদ্ধান্ত নিল। এদিকে টি-টোয়েন্টি (T20) বিশ্বকাপের (World Cup) জন্য বাংলাদেশ দল ভারতে খেলতে চায় না। আইসিসি (ICC) জানিয়ে দিয়েছে, না খেললে পয়েন্ট কমে যাবে।

Advertisement
ads

বাংলাদেশে ক্রমবর্ধমান হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার ও রাজনৈতিক উত্তেজনার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মুস্তাফিজ বাদ পড়ার ঘটনায় বিসিসিআইও নিলাম ও দলবদলের ব্যাপারে সর্তক। আইপিএল ও বিপিএলে এই ঘটনাগুলো ক্রিকেট মহলে বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

Continue Reading
Advertisement