ওয়ানডে ফরম্যাট থেকে অবসর ঘোষনা অজি অধিনায়ক স্মিথের
Connect with us

খেলার খবর

ওয়ানডে ফরম্যাট থেকে অবসর ঘোষনা অজি অধিনায়ক স্মিথের

Dipa Chakraborty

Published

on

অস্ট্রেলিয়ার হয়ে আর ওয়ানডে ফরম্যাটে খেলবেন না স্টিভ স্মিথ। সেমিফাইনালে ভারতের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া।আর চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায়ের পরই অবসর ঘোষণা করে দিলেন স্টিভ স্মিথ।তবে ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নিলেও টেস্ট ও টি-২০ ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন স্মিথ।

একটা সময় বিরাট কোহলি, জো রুট, কেন উইলিয়ামসনদের সঙ্গে স্টিভ স্মিথকে এক সারিতে বসাতেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
অস্ট্রেলিয়ার সবচেয়ে বর্ণময় ক্রিকেটারদের মধ্যে অন্যতম স্মিথ।পরিসংখ্যানের নিরিখে পিছিয়ে থাকলেও ট্রফি জয়ের নিরিখে সাফল্য পেয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।৩৫ বছরের অভিজ্ঞ এই অজি ব্যাটার অস্ট্রেলিয়ার জার্সিতে খেলেছেন ১৭০টি ওয়ান ডে ম্যাচ। মোট রান করেছেন ৫৮০০। গড় ৪২.৩৮, স্ট্রাইক রেট ছিল ৮৬.৯৬।

আরও পড়ুন – একাধিক রেকর্ড গড়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত

২০১৫ ওয়ান ডে বিশ্বকাপে মাইকেল ক্লার্কের নেতৃত্ব চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। সেই বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন স্মিথ।ওই বছরই অস্ট্রেলিয়া দলের অধিনায়কও নির্বাচিত হন স্টিভ স্মিথ। প্যাট কামিন্স না থাকায় নিজের শেষ ওয়ান ডে ম্যাচেও নিজের জাতীয় দলের নেতৃত্বভার সামলালেন স্টিভ স্মিথ। ২০২৩ এ ওয়ান ডে বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন স্মিথ।২০১৫ ও ২০২১ সালে মেন্স ক্রিকেটে সেরা ওয়ান ডে প্লেয়ার নির্বাচিত হয়েছিলেন স্মিথ।নিজের ওয়ান ডে কেরিয়ারে ১২টি শতরান ও ৩৫টি অর্ধশতরান হাঁকিয়েছেন স্মিথ।

Advertisement
ads ads

আরও পড়ুন – মহাশূন্য অভিযানে ভারতকে টেক্কা দিতে মরিয়া পাকিস্তান

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া একটিও ম্যাচ না হেরেই সেমিফাইনালে পৌঁছেছিল।সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে ৪ উইকেটে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নেয় অস্ট্রেলিয়া। ম্যাচ শেষ হওয়ার পর সাংবাদিক বৈঠকে কিছু না জানালেও বুধবার ৫০ ওভারের ফরম্যাটকে বিদায় জানানোর কথা ঘোষণা করেন স্টিফ স্মিথ।ওয়ান ডে ফরম্যাট থেকে সরে দাঁড়ালেও টেস্ট ও টি-২০ ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন তিনি। ৫০ ওভারের ক্রিকেট থেকে বিদায় নিয়ে অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভ স্মিথ বলন, ”এই সফরটা দুর্দান্ত ছিল। সফরে অনেক স্মরণীয় মুহূর্ত রয়েছে।

আরও পড়ুন – একাধিক রেকর্ড গড়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত

দুটো বিশ্বকাপ জেতা আমার ওয়ান ডে কেরিয়ারের সোনালী অধ্যায়।আমার মনে হয় এটাই সেরা সময় সরে দাঁড়ানোর। ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপের জন্য নতুন করে দল সাজাতে হবে।টেস্ট ক্রিকেট আমার কাছে বরাবর প্রাধান্য পেয়েছে। আমি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার জন্য মুখিয়ে রয়েছি। এরপর ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ। সেখানেও নিজের দেওয়ার মত অনেক কিছু রয়েছে।”

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads