দেশের খবর
এসিসির বিরুদ্ধে দুই অর্থবর্ষে আয়কর জরিমানা, আদানির সংযোগ নিয়ে বিতর্ক
ডিজিটাল ডেস্কঃ আদানি গোষ্ঠীর (Adani Group) অধীনস্থ এসিসি সিমেন্ট (ACC Cement)-এর বিরুদ্ধে পদক্ষেপ করল আয়কর দফতর (Income Tax Department)। ২০১৫-১৬ এবং ২০১৮-১৯ অর্থবর্ষে (Financial Year) আয়ের তথ্য (Income Data) ভুলভাবে উপস্থাপন করার অভিযোগে সংস্থার উপর মোট ২৩ কোটি টাকার জরিমানা (Penalty) ধার্য করা হয়েছে।
তথ্য অনুযায়ী, ২০১৫-১৬ অর্থবর্ষে ‘ভুল আয় তথ্য’ (Incorrect Income Disclosure) জমা দেওয়ার জন্য এসিসিকে ১৪ কোটি ২২ লক্ষ টাকা এবং ২০১৮-১৯ অর্থবর্ষে ‘কম আয় রিপোর্ট’ (Underreported Income) করার জন্য আরও ৮ কোটি ৮৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
যদিও এসিসি সিমেন্ট ২০২২ সালে আদানি গোষ্ঠীর অধীনে আসে, এবং এই ঘটনায় উল্লিখিত অর্থবর্ষগুলি ছিল তার আগের। ফলে, এসিসি স্পষ্টভাবে জানিয়েছে যে এই জরিমানা আদানি গোষ্ঠীর সঙ্গে সরাসরি সংযুক্ত নয়।
রেগুলেটরি ফাইলিংয়ে (Regulatory Filing) এসিসি জানিয়েছে, তারা নির্ধারিত সময়ের মধ্যে আয়কর কমিশনারের (Commissioner of Income Tax) কাছে আপিল করবে এবং এই সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ (Stay Order) চেয়ে আদালতের দ্বারস্থ হবে।
এসিসি তাদের স্টকহোল্ডারদের (Stockholders) আশ্বস্ত করেছে যে, এই জরিমানার কোনও প্রভাব সংস্থার আর্থিক স্বাস্থ্য বা বর্তমান কার্যক্রমে পড়বে না।
উল্লেখযোগ্যভাবে, ২০২৪-২৫ অর্থবর্ষে এসিসি সিমেন্ট ২১,৭৬২ কোটি টাকার রাজস্ব আয় (Revenue) করেছে এবং বিক্রি করেছে প্রায় ৩ কোটি ৯০ লক্ষ টন সিমেন্ট (Cement Sales)।
৩ অক্টোবর দিনের শেষে এনএসই (NSE)-তে এসিসির শেয়ারের দাম দাঁড়িয়েছে ₹১,৮৪৭।


