ভাইরাল খবর
শিল্পমঞ্চে মমতার অভিযোগ : GST-র নামে ২০ হাজার কোটি টাকা নিয়ে গেছে কেন্দ্র
ডিজিটাল ডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee) বৃহস্পতিবার ধনধান্য স্টেডিয়ামে আয়োজিত রাজ্যের প্রথম বিজনেস কনক্লেভ (Business Conclave) থেকে সরাসরি অভিযোগ করলেন, জিএসটির (GST) নামে রাজ্য থেকে প্রায় ২০ হাজার কোটি টাকা কেন্দ্র নিয়ে গেছে। তিনি ব্যবসায়ীদের স্বাধীনতা (Business Freedom) নিশ্চিত করার পক্ষে সওয়াল করেন এবং বলেন, “ব্যবসা করতে দিতে হবে, সরকারের নাক গলানো ঠিক নয়।”
মুখ্যমন্ত্রী বাংলা (West Bengal)-র শিল্প ও লজিস্টিক (Logistics) ক্ষেত্রের উন্নয়ন তুলে ধরেন। তিনি জানান, অ্যামাজন (Amazon) ও ফ্লিপকার্ট (Flipkart) বিনিয়োগ করছে, ২৪ ঘণ্টা বিদ্যুৎ, পর্যাপ্ত কয়লা, দক্ষ মানবসম্পদ ও প্রশিক্ষিত কর্মী—এই কারণেই। ১৪ বছরে শ্রমদিবস (Labour Days) নষ্ট শূন্য এবং বেকারত্ব কমেছে ৪০ শতাংশ।
তিনি রাজ্যে সেমিকন্ডাক্টর (Semiconductor) হাব, পোশাক ও চর্মশিল্পে শীর্ষস্থান, পর্যটন ও খাদ্য উৎপাদনে রেকর্ড তুলে ধরেন। পাশাপাশি, কিছু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফেক খবর ছড়ায় এবং রাজ্যের বদনাম করছে।
মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, “কেন্দ্রীয় এজেন্সির নামে ব্যবসায়ীদের ভয় দেখানো হচ্ছে। যারা সত্য জানে না, তারা বাংলার বদনাম ছড়াচ্ছে।” তিনি ব্যবসায়ীদের আশ্বস্ত করেন যে, সরকারের অযাচিত হস্তক্ষেপের কারণে কাজ বাধাগ্রস্ত হবে না।
শেষে মমতার বার্তা, “যারা বদনাম ছড়াচ্ছে, তারা অনেক সত্য জানে না। চুপ থাকা আমাদের আসল অস্ত্র।”


