দুর্ঘটনা
আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা! মেডিক্যাল কলেজের হস্টেলের উপর ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়া বিমান
ডিজিটাল ডেস্ক: আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় চাঞ্চল্য। বৃহস্পতিবার আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার (Air India) একটি বিমান ভেঙে পড়ল মেঘানিনগরের (Meghaninagar) বিজে মেডিক্যাল কলেজের (BJ Medical College) ইউজি হস্টেলের (UG Hostel) ক্যানটিনের উপর। দুর্ঘটনার তীব্রতায় প্রাণ হারানোর আশঙ্কা ২৪২ জন যাত্রী ও বিমানকর্মীর। দুর্ঘটনার জেরে বহু মেডিক্যাল পড়ুয়া হতাহত হয়েছেন বলেও আশঙ্কা করা হচ্ছে।
