“জয় শ্রীরাম বললেই ছেড়ে দেব!”—বাংলাদেশি অপবাদ, মারধর, ছেলেকে কেড়ে নেওয়ার অভিযোগ দিল্লির 'নির্যাতিতা'র, পাশে তৃণমূল
Connect with us

ভাইরাল খবর

“জয় শ্রীরাম বললেই ছেড়ে দেব!”—বাংলাদেশি অপবাদ, মারধর, ছেলেকে কেড়ে নেওয়ার অভিযোগ দিল্লির ‘নির্যাতিতা’র, পাশে তৃণমূল

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দিল্লিতে বসবাসকারী এক বাঙালি মহিলা ও তাঁর শিশুসন্তানকে মারধরের অভিযোগে ফের উত্তাল রাজনীতি। কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ভিডিও বার্তায় ঘটনার তীব্র নিন্দা করেছিলেন। যদিও পরে দিল্লি পুলিশ দাবি করে, অভিযোগ ভুয়ো। এই বিতর্কের মধ্যেই বুধবার সাংবাদিক সম্মেলন করে ঘটনার বিবরণ দিলেন নির্যাতিতা সাজনু পারভিন (Sajnu Parvin)। পাশে ছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) ও মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)

মালদহের গাজোলের বাসিন্দা সাজনু দীর্ঘদিন স্বামী মোক্তার খান (Moktar Khan) ও সন্তানের সঙ্গে দিল্লিতে থাকতেন। তাঁর অভিযোগ, একদিন চার ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাঁদের ঘরে আসেন। আধার কার্ড দেখিয়েও রেহাই পাননি। উলটে বাংলাদেশি তকমা জুড়ে দেওয়া হয় তাঁদের গায়ে।

আরও পড়ুনঃ পুঞ্চ সীমান্তে অনুপ্রবেশ রুখে বড় সাফল্য ‘অপারেশন শিবশক্তি’তে, গুলির লড়াইয়ে খতম ২ জঙ্গি

এরপর দিন আবার সেই দল হাজির হয়, সঙ্গে ছিল দুই মহিলা। সাজনুর অভিযোগ, তাঁকে এবং তাঁর সন্তানকে এক নির্জন স্থানে নিয়ে গিয়ে শুরু হয় নির্যাতন। তাঁর কথায়, “আমাকে বলা হয় ‘জয় শ্রীরাম’ বললে ছেড়ে দেওয়া হবে। আমি রাজি না হলে আমাকে ও ছেলেকে বেধড়ক মারধর করা হয়।”

Advertisement
ads

শিশুটির কান থেকে রক্তপাত শুরু হলে ভয় পেয়ে তারা ২৫ হাজার টাকা দাবি করে। পরিবারের কাছ থেকে টাকা এলেও রেহাই মেলেনি। সাজনুর অভিযোগ, তাঁদের থানায় নিয়ে গিয়ে চাপে পড়ে একাধিক জায়গায় সই করিয়ে নেয় পুলিশ। বলা হয়, “West Bengal থেকে এসেছো মানেই তো বাংলাদেশি!”

তৃণমূল নেতৃত্ব জানায়, এই ঘটনার বিষয়ে এবার কলকাতায় এফআইআর করা হবে। সাজনু কৃতজ্ঞতা জানিয়েছেন রাজ্য সরকারকে, তাঁর কথায়, “মমতা দিদি পাশে না দাঁড়ালে আমরা ঘরে ফিরতে পারতাম না।”

Continue Reading
Advertisement