তিনশো বিঘা জমি ঘিরে দখলের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল নেতা! থানায় ছুটে শতাধিক কৃষক
Connect with us

ভাইরাল খবর

তিনশো বিঘা জমি ঘিরে দখলের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল নেতা! থানায় ছুটে শতাধিক কৃষক

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: জমি দখল ঘিরে উত্তপ্ত ভাঙড়ের তাড়দহ অঞ্চল। অভিযোগ, শতাধিক কৃষকের চাষের জমি হঠাৎ করে কাঁটাতার দিয়ে ঘিরে দিল এক তৃণমূল নেতার মদতপুষ্ট একটি গোষ্ঠী। স্থানীয় তৃণমূল নেতা রাকেশ রায় চৌধুরী (Rakesh Roy Chowdhury)-র বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলে সরব হয়েছেন চাষিরা। বিষয়টি ঘিরে বুধবার কলকাতা লেদার কমপ্লেক্স (KLC) থানায় লিখিত অভিযোগ জানানো হয়।

চাষিদের দাবি, তাড়দহ কাপাসাইট মৌজার জে এল নম্বর ৩৮ এলাকার প্রায় তিনশো বিঘা জমি—যেখানে দীর্ঘদিন ধরে কেউ নিজের নামে রেকর্ড থাকা জমিতে, কেউ পাট্টা নিয়ে চাষ করতেন—সেখানে হঠাৎ করেই কয়েকজন বহিরাগত এসে কাঁটাতার দিয়ে জমি ঘিরে দেয়। এই ঘটনার নেপথ্যে স্থানীয় এক নেতা রয়েছেন বলেই অভিযোগ উঠেছে। স্থানীয় ভাষায় পরিচিত ‘পুটি বাবুর ঘেরি’-তে জমি চাষ করতেন যাঁরা, তাঁরাই জমি বাঁচাতে রুখে দাঁড়ান।

আরও পড়ুনঃ “জয় শ্রীরাম বললেই ছেড়ে দেব!”—বাংলাদেশি অপবাদ, মারধর, ছেলেকে কেড়ে নেওয়ার অভিযোগ দিল্লির ‘নির্যাতিতা’র, পাশে তৃণমূল

চাষিদের অভিযোগ, একটি কোম্পানি জোর করে জমি দখল করছে এবং তৃণমূল নেতার সমর্থনেই তারা এই কাজ করছে। জমির আইনি মালিকানা নিয়ে এখনও অনিশ্চয়তা থাকলেও, ওই জমি রামসার সাইট-এর মধ্যে পড়ে এবং সরকারি খতিয়ানে (খতিয়ান নং-১) তালিকাভুক্ত, এমনটাই জানিয়েছে প্রশাসনের একাংশ।

Advertisement
ads

তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন রাকেশ রায় চৌধুরী অর্থাৎ তৃণমূল নেতা। তাঁর বক্তব্য, “২০১৬ সালে যেসব জমি কেনাবেচা হয়েছে, তখন আমার কোনও রাজনৈতিক পদ ছিল না। আজ আমার নাম টেনে অহেতুক অপবাদ দেওয়া হচ্ছে। আমি এ ধরনের কোনও কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নই।”

তৃণমূল নেতৃত্ব এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলতে চাননি। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় প্রশাসনের নজর এখন তাড়দহে। জমি দখল সংক্রান্ত অভিযোগ ঘিরে তদন্ত শুরু করেছে পুলিশ।

Continue Reading
Advertisement