‘'মা তো তাই ফাঁসি চাই না, বিচার চাই’! চন্দ্রনাথ হত্যাকাণ্ডে কাঁদতে কাঁদতে বললেন মা
Connect with us

ভাইরাল খবর

‘’মা তো তাই ফাঁসি চাই না, বিচার চাই’! চন্দ্রনাথ হত্যাকাণ্ডে কাঁদতে কাঁদতে বললেন মা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) দীর্ঘদিনের আপ্ত সহায়ক (PA) চন্দ্রনাথ রথ (Chandranath Rath Murder) খুনের ঘটনায় শোকের ছায়া নেমেছে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে। বুধবার রাতে মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত হন তিনি। এই ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

ছেলের মৃত্যুর পর ভেঙে পড়েছেন মা হাসি রথ। কান্নাজড়িত গলায় তিনি বলেন, “আমি একজন মা, তাই কারও ফাঁসি চাইব না। তবে দোষীদের যাবজ্জীবন কারাদণ্ড হোক।” তাঁর অভিযোগ, শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হওয়ার কারণেই চন্দ্রনাথকে টার্গেট করা হয়েছিল। নন্দীগ্রাম, ভবানীপুর ও চণ্ডীপুরে নির্বাচনী দায়িত্ব সামলানোর কারণেই প্রতিশোধমূলক হামলা হয়েছে বলেও দাবি পরিবারের।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চন্দ্রনাথ রথ ভারতীয় বায়ুসেনার (Air Force) প্রাক্তন কর্মী ছিলেন। অবসরের পর শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত ও রাজনৈতিক কাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাতেন তিনি। সম্প্রতি কাজের সুবিধার জন্য মধ্যমগ্রামে ভাড়া ফ্ল্যাটও নিয়েছিলেন।

Advertisement
ads ads

ঘটনার রাতে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীরা তাঁর গাড়ি লক্ষ্য করে পরপর গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আহত হয়েছেন গাড়ির চালকও। ইতিমধ্যেই আইজি সিআইডির নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে। পুলিশ সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখে তদন্ত চালাচ্ছে।

Continue Reading
Advertisement ads