খুনের আগে রেইকি ও ডিজিটাল পেমেন্টের ভুল! চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ঘাতকদের খুব কাছে তদন্তকারীরা
Connect with us

ভাইরাল খবর

খুনের আগে রেইকি ও ডিজিটাল পেমেন্টের ভুল! চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ঘাতকদের খুব কাছে তদন্তকারীরা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক (Personal Assistant) চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের জট খুলতে শুরু করেছে এক চাঞ্চল্যকর ডিজিটাল সূত্রের হাত ধরে। গত ৬ মে মধ্যমগ্রামে ওই রোমহর্ষক হত্যার ঘটনার তদন্তে নেমে বালি নিবেদিতা সেতুর টোলপ্লাজাকেই (Toll Plaza) এখন তুরুপের তাস হিসেবে দেখছেন গোয়েন্দারা। পুলিশ সূত্রে খবর, খুনে ব্যবহৃত রুপোলি রঙের ‘নিসান মাইক্রা’ গাড়িটি বালি টোলপ্লাজা অতিক্রম করার সময় নগদ (Cash) নয়, বরং ইউপিআই (UPI)-এর মাধ্যমে ডিজিটাল পেমেন্ট করেছিল। এই একটি ছোট ভুলই এখন ঘাতকদের দরজায় পৌঁছে দিচ্ছে তদন্তকারীদের।

তদন্তে উঠে এসেছে যে, খুনে ব্যবহৃত গাড়িটি সম্ভবত ঝাড়খণ্ড (Jharkhand) থেকে আনা হয়েছিল এবং তাতে পশ্চিমবঙ্গের ভুয়ো নম্বর প্লেট লাগানো ছিল। বালি টোলপ্লাজায় যে মোবাইল নম্বর বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account) থেকে টাকা মেটানো হয়েছে, তার ট্রানজ্যাকশন আইডি (Transaction ID) ধরে ইতিমধ্যেই অভিযুক্তদের অবস্থান চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। ডিজিটাল সূত্র অনুসরণ করে রাজ্য পুলিশের একটি বিশেষ দল (SIT) ইতিমধ্যেই উত্তরপ্রদেশে (Uttar Pradesh) পৌঁছেছে এবং সেখানে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে।

তদন্তকারীরা বর্তমানে ‘ব্যাক ট্র্যাক’ (Backtrack) পদ্ধতিতে ঘটনার পর্যালোচনা করছেন। দেখা গিয়েছে, খুনের অন্তত ৬-৭ ঘণ্টা আগে থেকেই মধ্যমগ্রাম চত্বরে গাড়িটি ঘুরছিল। সিসিটিভি ফুটেজে (CCTV Footage) গাড়িটিকে বিভিন্ন সময়ে দেখা গেলেও মাঝের কিছু সময়ের হিসাব মেলাতে পারছেন না গোয়েন্দারা। পুলিশের অনুমান, দুষ্কৃতীরা পিন পয়েন্ট লোকেশন (Pin-point location) এবং পালানোর সরু রাস্তাগুলি চিনে নিতেই এলাকায় রেইকি (Recce) করছিল। যদিও খুনিরা গাড়ির চ্যাসিস নম্বর (Chassis number) ঘষে পরিচয় মুছে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু ডিজিটাল পেমেন্টের এই সূত্রটি তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে বলে মনে করা হচ্ছে।

Advertisement
ads