চন্দ্রনাথ রথ খুনের রেশ কাটেনি! এর মধ্যেই ফের গুলিবিদ্ধ বিজেপি কর্মী
Connect with us

ভাইরাল খবর

চন্দ্রনাথ রথ খুনের রেশ কাটেনি! এর মধ্যেই ফের গুলিবিদ্ধ বিজেপি কর্মী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাজ্যে ভোট-পরবর্তী হিংসার (Post-poll violence) গ্রাফ ঊর্ধ্বমুখী। বুধবার রাতে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথকে খুনের রেশ কাটতে না কাটতেই এবার বসিরহাটে (Basirhat) গুলিবিদ্ধ হলেন এক সক্রিয় বিজেপি কর্মী। রোহিত রায় নামে ওই কর্মী যখন এলাকায় দলীয় পতাকা (Party Flag) লাগাচ্ছিলেন, তখনই চার-পাঁচজন দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। জখম অবস্থায় তাঁকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। রোহিতের অভিযোগ, জাহিনুর, সন্টু, ভোলা ও উজ্জ্বলের নেতৃত্বে একদল দুষ্কৃতী এই হামলা চালিয়েছে।

অন্যদিকে, চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের ধরনে চরম নৃশংসতার (Brutality) ছাপ মিলেছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, নম্বর প্লেটহীন বাইকে করে আসা হেলমেটধারী আততায়ীরা তাঁর গাড়ির কাচ লক্ষ্য করে তিনটি বুলেট চালিয়েছিল। বিজেপি নেতা অশোক লাহিড়ি এই ঘটনাকে ‘নৃশংস’ বলে অভিহিত করেছেন।

এদিকে হিংসার ছায়া পড়েছে মালদাতেও (Malda)। ইংরেজ বাজার পুরসভার ১ নম্বর ওয়ার্ডের বিজেপি সমর্থক কিষাণ হালদারকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে। যদিও পুলিশ ও পরিবারের প্রাথমিক অনুমান, এর পেছনে স্থানীয় কোনো বিবাদ থাকতে পারে, সরাসরি রাজনৈতিক যোগ (Political link) এখনও স্পষ্ট নয়। একের পর এক এই হামলা ও খুনের ঘটনায় উত্তর ২৪ পরগনা ও মালদার নিরাপত্তা ব্যবস্থা (Security system) নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। 

Advertisement
ads
Continue Reading
Advertisement