ভাইরাল খবর
জাহাজ ডুবছে বুঝেই কি সরে দাঁড়ালেন বালু? এবার সব পদ থেকে ইস্তফা ‘দিদির প্রিয়’ জ্যোতিপ্রিয়র
ডিজিটাল ডেস্কঃ সময় যত এগোচ্ছে, ততই তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) অন্দরে নতুন নতুন রাজনৈতিক সমীকরণ সামনে আসছে। এবার দলের সমস্ত সাংগঠনিক পদ (Organisational Posts) থেকে ইস্তফা দিলেন দলের বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick), যিনি বালু নামেই বেশি পরিচিত।
উল্লেখযোগ্যভাবে, গত শনিবারই তাঁকে দলের জাতীয় কর্মসমিতির (National Executive Committee) সদস্য করা হয়েছিল। কিন্তু সপ্তাহ ঘুরতে না ঘুরতেই সেই পদ-সহ দলের সমস্ত দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সূত্রের খবর, ইতিমধ্যেই দলীয় নেতৃত্বের কাছে নিজের পদত্যাগপত্র (Resignation Letter) পাঠিয়ে দিয়েছেন জ্যোতিপ্রিয়।
১৯৯৮ সালে তৃণমূলের প্রতিষ্ঠালগ্ন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘনিষ্ঠ সহযোগী ছিলেন জ্যোতিপ্রিয়। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিধায়ক (MLA), মন্ত্রী (Minister) সহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। রেশন দুর্নীতি মামলায় (Ration Scam Case) গ্রেফতার ও কারাবাসের পরেও তাঁর প্রতি আস্থা হারাননি দলনেত্রী। এমনকি ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে (Assembly Election) তাঁকে প্রার্থীও করা হয়েছিল, যদিও জয় আসেনি।
তবে আচমকা এই পদত্যাগ ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। যদিও জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা (Health Condition) অত্যন্ত খারাপ। তাঁর কথায়, “আমার সুগার (Sugar) ৩৫০-এর উপরে, কিডনির (Kidney) সমস্যাও রয়েছে। এই পরিস্থিতিতে দলের কাজকর্মে সক্রিয়ভাবে যুক্ত থাকা সম্ভব নয়। তাই সব পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
তাঁর এই সিদ্ধান্ত নিছক স্বাস্থ্যগত কারণে, নাকি এর নেপথ্যে অন্য কোনও রাজনৈতিক সমীকরণ রয়েছে, তা নিয়েও জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
