উত্তরবঙ্গে AIIMS থেকে ক্রীড়া বিশ্ববিদ্যালয়! বিজেপির সংকল্পপত্রে একগুচ্ছ বড় ঘোষণা শাহের
Connect with us

উত্তরবঙ্গ

উত্তরবঙ্গে AIIMS থেকে ক্রীড়া বিশ্ববিদ্যালয়! বিজেপির সংকল্পপত্রে একগুচ্ছ বড় ঘোষণা শাহের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ২০২৬-এর বিধানসভা নির্বাচনের (Assembly Election) ঢাকে কাঠি পড়তেই উত্তরবঙ্গের ভোটব্যাঙ্ক সুরক্ষিত করতে বড়সড় চাল চালল গেরুয়া শিবির। শুক্রবার বিজেপির নির্বাচনী ইস্তেহার (Manifesto) তথা ‘সংকল্পপত্র’ প্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তরবঙ্গের জন্য একগুচ্ছ উন্নয়নের ডালি সাজিয়ে ধরলেন। শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো এবং জাতিসত্তার আবেগকে স্পর্শ করে এই রূপরেখা তৈরি করা হয়েছে।

উত্তরবঙ্গের শিক্ষাব্যবস্থায় বিপ্লব আনতে আইআইটি (IIT), আইআইএম (IIM) এবং একটি ফ্যাশন ডিজাইনিং ইনস্টিটিউট (Fashion Designing Institute) স্থাপনের জোরালো প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়া, ক্রীড়াপ্রেমীদের জন্য গড়ে তোলা হবে একটি স্বতন্ত্র ক্রীড়া বিশ্ববিদ্যালয় (Sports University)। স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে এইমস (AIIMS)-এর ধাঁচে হাসপাতাল এবং একটি অত্যাধুনিক ক্যানসার হাসপাতাল তৈরির অঙ্গীকার করেছেন অমিত শাহ।

উত্তরবঙ্গের অর্থনীতির প্রাণকেন্দ্র চা শিল্পের জন্য বিজেপির পরিকল্পনায় রয়েছে বিশেষ চমক। দার্জিলিং চা-কে বিশ্বমানের ব্র্যান্ড (Global Brand) হিসেবে তুলে ধরার পাশাপাশি চা শ্রমিকদের মজুরি ও জীবনযাত্রার মান খতিয়ে দেখতে একটি বিশেষ কমিটি গঠন করা হবে, যারা সরাসরি কেন্দ্রকে রিপোর্ট (Report) দেবে। পাহাড়ের আবেগ মাথায় রেখে বাংলাকে অখণ্ড রেখেই পার্বত্য অঞ্চলের সার্বিক উন্নয়নের আশ্বাস দেওয়া হয়েছে এই সংকল্পপত্রে।

Advertisement
ads

তৃণমূল স্তরের মানুষের মন জয় করতে রাজবংশী ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলে (Eighth Schedule) অন্তর্ভুক্ত করার ঐতিহাসিক ঘোষণা করেছেন শাহ। একই সঙ্গে ধুঁকতে থাকা পাট শিল্পের আধুনিকীকরণ এবং পর্যটনকে হেরিটেজ (Heritage) হিসেবে তুলে ধরার কথা বলা হয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, পরিকাঠামো উন্নয়নের এই ‘মাস্টারস্ট্রোক’ (Masterstroke) উত্তরবঙ্গের রাজনৈতিক সমীকরণ বদলে দিতে পারে।

Continue Reading
Advertisement