ঝাড়খণ্ডে মালগাড়ি (Freight Train) লাইনচ্যুত, আদ্রা শাখায় ব্যাহত ট্রেন চলাচল, একাধিক এক্সপ্রেস বাতিল
Connect with us

দেশের খবর

ঝাড়খণ্ডে মালগাড়ি (Freight Train) লাইনচ্যুত, আদ্রা শাখায় ব্যাহত ট্রেন চলাচল, একাধিক এক্সপ্রেস বাতিল

Dipa Chakraborty

Published

on

ঝাড়খণ্ডের সরাইকেলা-খরসওয়াঁ (Seraikela-Kharsawan) জেলায় বড় রেল দুর্ঘটনা। শনিবার সকালে দক্ষিণ-পূর্ব রেলের (South Eastern Railway) আদ্রা শাখার চান্ডিল জংশন (Chandil Junction) স্টেশনের কাছে লৌহ আকরিক (Iron Ore) বোঝাই একটি মালগাড়ি লাইনচ্যুত (Derail) হয়ে পাশের লাইনে ঢুকে পড়ে এবং বিপরীত দিক থেকে আসা অপর মালগাড়িকে ধাক্কা মারে।

দক্ষিণ-পূর্ব রেল সূত্রে খবর, দুর্ঘটনায় প্রভাবিত হয়ে ওই শাখার দূরপাল্লার একাধিক মেল (Mail) ও এক্সপ্রেস (Express) ট্রেন বাতিল হয়েছে। বাতিল তালিকায় রয়েছে — পাটনা-টাটানগর বন্দে ভারত এক্সপ্রেস (Patna-Tatanagar Vande Bharat Express), টাটানগর-কাটিহার এক্সপ্রেস (Tatanagar-Katihar Express), কাটিহার-টাটানগর এক্সপ্রেস (Katihar-Tatanagar Express)। কয়েকটি ট্রেনের রুটও পরিবর্তন (Route Diversion) করা হয়েছে।

সূত্রে আরও জানা গেছে, মালগাড়িটি টাটানগর থেকে পুরুলিয়া (Purulia) যাচ্ছিল। চান্ডিল স্টেশন পার হওয়ার পর হঠাৎ ২০টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে যায়। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা অন্য মালগাড়ি বগিগুলিকে ধাক্কা মারে।

আদ্রা ডিভিশনের সিনিয়র কমার্শিয়াল ম্যানেজার বিকাশ কুমার জানিয়েছেন, “দুর্ঘটনার কারণে আপ (Up) ও ডাউন (Down) লাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ আছে। লাইনচ্যুত বগি সরানোর কাজ চলছে।”

Advertisement
ads ads

দুই মালগাড়ির চালক অল্পবিস্তর আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রেল কর্তৃপক্ষ দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখছে।

Continue Reading
Advertisement ads