উত্তর দিনাজপুর
এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ কৃষ্ণ কল্যাণী! কপালি ও বৈশ্য কপালি সংগঠনের সঙ্গে মেগা বৈঠক
ডিজিটাল ডেস্কঃ আগামী ২৩ এপ্রিল রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হতে চলেছে নির্বাচন (Election)। এই নির্বাচনে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ রায়গঞ্জের তৃণমূল প্রার্থী (TMC Candidate) কৃষ্ণ কল্যাণী। সাধারণ মানুষের সাথে প্রতিনিয়ত জনসংযোগ (Public Relation) সারছেন তিনি। সেই ধারাবাহিকতায় রবিবার কপালি ও বৈশ্য কপালি সম্প্রদায়ভুক্তদের সংগঠনের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি।
রায়গঞ্জের বিধানমঞ্চে (Vidhan Mancha) এই বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম নেতৃত্ব অরিন্দম সরকারসহ অন্যান্য সদস্যরা। এই বৈঠকে সংগঠনের বিভিন্ন দাবি-দাওয়া এবং সমস্যা তুলে ধরা হয় তৃণমূল প্রার্থীর সামনে। প্রার্থী কৃষ্ণ কল্যাণী সংগঠনের পাশে থাকার আশ্বাস (Assurance) দিয়েছেন এবং আসন্ন নির্বাচনে তাঁদের সমর্থন (Support) চেয়েছেন। অন্যদিকে, কপালি এবং বৈশ্য কপালি সম্প্রদায়ের মানুষজন সর্বোতভাবে সমর্থন জানিয়েছেন তৃণমূল প্রার্থীকে।
বৈঠক শেষে সংগঠনের নেতৃত্ব অরিন্দম সরকার বলেন, বর্তমানে পশ্চিমবঙ্গের নয়টি জেলায় এই সংগঠন বিস্তার লাভ করেছে। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রেও এই সম্প্রদায়ের মানুষের সংখ্যা উল্লেখযোগ্য (Significant)। সংগঠনের নেতৃত্ব বিবেচনা করে দেখেছেন যে, রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণীকে জেতানো এলাকার উন্নতির জন্য সহায়ক হবে। পাশাপাশি রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আবার ক্ষমতায় এলে এই সম্প্রদায়ের মানুষ নিজেদের দাবি-দাওয়াগুলো আরও জোরালোভাবে তুলে ধরতে পারবেন বলে তাঁরা আশাবাদী (Optimistic)। সেই দিক বিবেচনা করেই এই অরাজনৈতিক সংগঠন (Non-political organization) তৃণমূল প্রার্থীকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে।


