কানকিতে উদ্ধার লক্ষ টাকার বিদেশি মদ, গ্রেফতার ২
Connect with us

জেলার খবর

কানকিতে উদ্ধার লক্ষ টাকার বিদেশি মদ, গ্রেফতার ২

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , কানকি , ২০ মার্চ : পিকআপ ভ্যানে করে বিপুল পরিমাণ বিদেশি মদ অবৈধভাবে পাচারের চেষ্টার ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করল উত্তর দিনাজপুরের কানকি ফাঁড়ির পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে শুক্রবার বিকেলে একটি টাটা এসিই ছোট গাড়িতে করে প্রচুর বিদেশি মদ পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

সেসময় রাস্তায় গাড়িটিকে দেখে সন্দেহ হয় কর্তব্যরত পুলিশ কর্মীদের৷ এরপর তাড়া করে রাস্তায় ওই পিকআপ ভ্যানটিকে দাঁড় করায় পুলিশ। তল্লাশি চালালে গাড়ি থেকে প্রচুর মদের পেটি উদ্ধার করা হয়। তৎক্ষণাৎ দুই ব্যক্তিকে গ্রেফতার করে পিকআপ ভ্যানটিকে আটক করে পুলিশ। জানা গেছে প্রায় এক লক্ষ টাকার বিদেশি মদ বাজেয়াপ্ত করা হয়েছে ধৃত দু’জনের কাছ থেকে। কোথায় এবং কার কাছে এই বিদেশি মদ পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল তা ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে পুলিশ। উল্লেখ্য নির্বাচনী আচরণবিধি থাকায় জাতীয় এবং রাজ্য সড়ক গুলিতে নিয়মিত টহলদারি এবং নাকা চেকিং চলছে উত্তর দিনাজপুর জেলাজুড়ে। ফলে অপরাধ দমন করতে যথেষ্ট সক্রিয় রয়েছে পুলিশ। এমতাবস্তায় নাকা চেকিংয়ের ফলে এই বিপুল পরিমাণ মদ উদ্ধারের ঘটনা নিজেদের সাফল্য বলেই মনে করছে পুলিশ।

Continue Reading
Advertisement