নারীদের ডিপফেক ছবি তৈরির অভিযোগ, Grok বন্ধ করল ইন্দোনেশিয়া
Connect with us

বিশ্বের খবর

নারীদের ডিপফেক ছবি তৈরির অভিযোগ, Grok বন্ধ করল ইন্দোনেশিয়া

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ‘ডিজিটাল হিংসা’ (Digital Violence) ছড়ানোর অভিযোগে এক্স (X)-এর এআই চ্যাটবট গ্রক (Grok)-কে সাময়িকভাবে ব্লক করল ইন্দোনেশিয়া (Indonesia)। বিশ্বের প্রথম দেশ হিসেবে এই পদক্ষেপ নিল দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি। সংবাদ সংস্থা রয়টার্স (Reuters) সূত্রে জানা গিয়েছে, গ্রক ব্যবহার করে নারীদের এবং কিছু ক্ষেত্রে শিশুদের (Children) সম্মতি ছাড়াই পোশাকহীন ছবি ও যৌন আবেদনমূলক ডিপফেক (Sexual Deepfake) তৈরি করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে।

ইন্দোনেশিয়ার কমিউনিকেশনস অ্যান্ড ডিজিটাল মন্ত্রী (Communications and Digital Minister) মেউত্যা হাফিদ জানান, সম্মতি ছাড়া যৌন কনটেন্ট তৈরি , ব্যক্তিগত মর্যাদা এবং ডিজিটাল নিরাপত্তার (Digital Safety) গুরুতর লঙ্ঘন। এই ধরনের এআই-নির্ভর অপব্যবহারকে ‘ডিজিটাল হিংসা’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সংবাদমাধ্যম জানায়, নারী ও শিশুদের মানসিক ও সামাজিক ক্ষতি থেকে রক্ষা করতেই এই সিদ্ধান্ত। গ্রক ব্লকের পাশাপাশি এক্স-এর আধিকারিকদের তলব করেছে সরকার। কনটেন্ট ফিল্টারিং (Content Filtering) ও ভবিষ্যতে অপব্যবহার রুখতে কী প্রযুক্তিগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, তার ব্যাখ্যা চাওয়া হয়েছে।

এই বিতর্কের মধ্যেই আমেরিকার একদল সেনেটর (US Senators) অ্যাপল ও গুগলকে গ্রক অ্যাপ সরানোর দাবি জানিয়েছিলেন। ভারত (India), ইউরোপীয় ইউনিয়ন (European Union) ও মালয়েশিয়াও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এই আবহেই Grok-এর বিরুদ্ধে কড়া অবস্থান নিল ইন্দোনেশিয়া।

Advertisement
ads

Continue Reading
Advertisement