ভাইরাল খবর
টলিপাড়া ও রাজনীতিতে খুশির খবর! মা হলেন অদিতি মুন্সী, জন্ম নিল ফুটফুটে সন্তান
ডিজিটাল ডেস্কঃ নতুন বছরের শুরুতেই টলিপাড়া (Tollywood) ও রাজনৈতিক মহলে সুখবর। জনপ্রিয় গায়িকা (Singer) এবং রাজারহাট গোপালপুরের বিধায়িকা (MLA) অদিতি মুন্সী মা হলেন। রবিবার সকাল প্রায় ১০টা নাগাদ কলকাতার এক বেসরকারি হাসপাতালে (Private Hospital) তিনি ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দেন। পরিবার সূত্রে খবর, মা ও নবজাতক—দু’জনেই সুস্থ রয়েছেন।
অদিতির স্বামী তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) নেতা ও বিধাননগর পুরনিগমের মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তী। সন্তান জন্মের খবরে তাঁদের পরিবার ও ঘনিষ্ঠ মহলে খুশির আবহ। দীর্ঘদিন ধরেই মাতৃত্বকালীন ছুটিতে (Maternity Leave) ছিলেন অদিতি।
২০১৮ সালে দেবরাজ চক্রবর্তীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অদিতি মুন্সী। বিয়ের প্রায় সাত বছর পর জীবনের এক নতুন অধ্যায়ে পা রাখলেন এই দম্পতি। গানের জগতে ভক্তিমূলক গানের (Devotional Songs) মাধ্যমে জনপ্রিয়তা অর্জনের পাশাপাশি ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে রাজনীতিতেও নিজের জায়গা পাকা করেন অদিতি।
মাতৃত্বের আগে পর্যন্ত তিনি টেলিভিশনের (Television) গানের রিয়্যালিটি শোতেও বিচারকের ভূমিকায় সক্রিয় ছিলেন। আপাতত কিছুদিন সম্পূর্ণ বিশ্রামে থাকবেন বলে জানা গিয়েছে। নতুন ভূমিকায় অদিতি ও দেবরাজের জীবনে শুরু হল এক নতুন যাত্রা।


