‘বন্যা মানেই টাকা চুরির উৎসব’, কেন্দ্রের টাকা লুটে খাওয়ার অভিযোগ তুললেন বিজেপি রাজ্য সভাপতি
Connect with us

রাজনীতি

‘বন্যা মানেই টাকা চুরির উৎসব’, কেন্দ্রের টাকা লুটে খাওয়ার অভিযোগ তুললেন বিজেপি রাজ্য সভাপতি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ টানা বৃষ্টিতে (Heavy Rain) ফের বিপর্যস্ত দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলা। জলমগ্ন পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) গড়বেতা-ঘাটাল (Garbeta-Ghatal), হুগলির (Hooghly) আরামবাগ-গোঘাট (Arambagh-Goghat) সহ হাওড়া (Howrah) ও বাঁকুড়ার (Bankura) বিস্তীর্ণ অংশ। নদীর জল ছাড়ার জন্য ডিভিসিকে (DVC) কাঠগড়ায় তুলেছেন বহু বাসিন্দা। তবে বিজেপির (BJP) রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) এই পরিস্থিতির জন্য সরাসরি রাজ্য সরকারকে দায়ী করলেন।

শনিবার সকালে আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিতে সল্টলেকে (Salt Lake) গিয়েছিলেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। যোগাভ্যাসের পর বন্যা পরিস্থিতি নিয়ে তীব্র আক্রমণ শানিয়ে বলেন, “সরকার চাইলে সমাধান হতো। ওরা চায় প্রতি বছর বন্যা হোক, যাতে কেন্দ্র থেকে টাকা আসে আর সেটা চুরি করা যায়!”

বিজেপি নেতার (BJP Leader) দাবি, রাজ্য ইচ্ছাকৃতভাবে বন্যা রুখতে কোনও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয় না। সুকান্তর আরও কটাক্ষ, “পশ্চিমবঙ্গ সরকারের কোনও নীতি নেই। ২০ বছর পরে কী হবে তা নিয়েও কোনও চিন্তা নেই। শুধুই এখন টাকা চুরি করাই এদের একমাত্র লক্ষ্য।”

অন্যদিকে, বকেয়া কেন্দ্রীয় অর্থ আটকে রাখার যে অভিযোগ রাজ্যের, তারও পাল্টা দেন সুকান্ত। বলেন, “অন্য বিরোধী রাজ্যগুলো তো এমন অভিযোগ করে না! শুধু পশ্চিমবঙ্গই কেন এই অভিযোগ করে? কারণ, এরা টাকা পেলেই লুটপাট করে।”

Advertisement
ads

শুক্রবার গ্রেফতার হওয়ার বিষয়েও মুখ খোলেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তিনি বলেন, “পুলিশ বলেছে, আমি নাকি রাস্তা অবরোধ করেছি। অথচ আপনারা সবাই দেখেছেন, আমি তো গাড়ির মধ্যেই ছিলাম। বরং পুলিশই সামনে গাড়ি দাঁড় করিয়ে আমাকে আটকে দেয়। এই ঘটনায় আদালতের দ্বারস্থ হব।”

ফুরফুরা শরীফের পীরজাদা ত্বহা সিদ্দিকির (Tahha Siddiqui) ‘ভয়ঙ্কর খেলা’-র মন্তব্য প্রসঙ্গেও সুকান্তর হুঁশিয়ারি, “উনি যদি বলেন মুসলিমদের তরোয়াল হাতে নামতে হবে, তাহলে হিন্দুদের রক্ষা করতে বিজেপিকেও পথে নামতে হবে। গণতান্ত্রিক লড়াই হলে গণতান্ত্রিকভাবে মোকাবিলা করব। কিন্তু যদি অন্য কিছু হয়, তবে বিজেপিও প্রস্তুত।”

Continue Reading
Advertisement