কৃষকবন্ধু প্রকল্পে ভাতা বৃদ্ধির সিদ্ধান্তে খুশি কৃষকেরা
Connect with us

মালদা

কৃষকবন্ধু প্রকল্পে ভাতা বৃদ্ধির সিদ্ধান্তে খুশি কৃষকেরা

Dipa Chakraborty

Published

on

চাঁচল, ১২ জুন : কৃষকবন্ধু প্রকল্পে ভাতা বৃদ্ধির ঘোষণায় খুশী প্রকাশ করেছেন চাঁচল মহকুমার কৃষকেরা। গত বৃহস্পতিবার কৃষকবন্ধু প্রকল্পে ভাতা ৫০০০ থেকে বৃদ্ধি করে ১০ হাজার টাকা করার ঘোষণা করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

পাশাপাশি ১৮-৬০বছর বয়সি কোনও কৃষকের মৃত্যুতে পরিবারকে এককালীন দুই লক্ষ টাকা আর্থিক অনুদানও দেবে রাজ্য সরকার। উল্লেখ্য চাঁচল মহকুমার হরিশ্চন্দ্রপুর,চাঁচল ও রতুয়া এলাকার অধিকাংশ মানুষের মূল পেশা কৃষিজীবি। এই মহকুমায় নানা অর্থকরী ফসল যেমন ধান, পাট,ভুট্টা, সরষে,গম চাষ হয়ে থাকে। নদী তীরবর্তী এলাকাগুলিতে হয় আনাজ চাষও। ফলে মুখ্যমন্ত্রীর এই ভাতা বৃদ্ধির সিদ্ধান্তে খুশি প্রকাশ করেছেন কৃষকেরা। চাঁচল মহকুমার সাঞ্জীব মৌজার কৃষক মোহাম্মদ আবুবক্করের বলেন,ফসলের ফলন নিয়ে তারা রীতিমতো পরিচর্যা করে থাকে।তাছাড়া ফসল উৎপাদন বৃদ্ধির জন‍্য ইউরিয়া,পটাশ,ফসফেট এবং পোকামুক্ত করার জন‍্য কীটনাশক প্রয়োগ ও বিভিন্ন ভাবে আর্থিক ব‍্যয় করতে হয়।এছাড়াও সময় মতো জমিতে শ্রমিক লাগিয়ে কাজ করানো হয়ে থাকে।সবটাই অর্থের উপর নির্ভরশীল।তবে এক লাফে ভাতা দ্বিগুণ করায় রাজ্য সরকারের এই সিদ্ধান্তে খুশি প্রকাশ করেছেন তিনি।অন্যদিকে মালদা জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় দফতরের কর্মাধ‍্যক্ষ রফিকুল হোসেন জানিয়েছেন, মালদা জেলায় প্রায় তিনলক্ষ উপভোক্তা কৃষক বন্ধুর আওতায় এসেছে। নথির সমস্যার জন‍্য আরোও বহু কৃষক এই প্রকল্পের আওতায় আসতে পারছে না। দ্রুত তাদের এই প্রকল্পের আওতায় নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।